গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

তথ্যভান্ডারে মৃত হিসেবে নিবন্ধিত

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৯ পিএম, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:১৯ এএম ২০২৬
কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই
ছবি

ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের উত্তর সাদীপুর এলাকার বাসিন্দা বাদশা শেখ -ছবি সংগৃহীত

জীবিত থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে মৃত হিসেবে নিবন্ধিত হওয়ায় এক যুগ ধরে দপ্তরে দপ্তরে ঘুরছেন ফরিদপুরের রিকশাচালক বাদশা শেখ। এ ভুলের কারণে তাঁর জাতীয় পরিচয়পত্র স্থগিত হয়ে যায় এবং ভোটার তালিকা থেকেও বাদ পড়ে তাঁর নাম। দীর্ঘদিন ধরে নিজের নাগরিক অধিকার ফিরে পেতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ধরনা দিয়েও ভোগান্তির অবসান হয়নি বলে অভিযোগ তাঁর।

ফরিদপুর পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের উত্তর সাদীপুর এলাকার বাসিন্দা বাদশা শেখ (৫২) মৃত গেন্দু শেখের ছেলে। বিবাহিত বাদশা দুই সন্তানের জনক। রিকশা চালিয়েই পরিবারের জীবিকা নির্বাহ করেন।

বাদশা শেখ জানান, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে তিনি প্রথম জানতে পারেন, ভোটার তালিকায় তাঁর নাম নেই। এরপর আর কোনো নির্বাচনেই ভোট দিতে পারেননি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে তাঁকে মৃত হিসেবে দেখানো হয়েছে। তাঁর ভাষায়, ‘আমি জীবিত, কিন্তু কাগজে-কলমে আমাকে মৃত বানিয়ে দেওয়া হয়েছে। এ জন্য আমার জাতীয় পরিচয়পত্রও স্থগিত করে রাখা হয়েছে।’

সমস্যার সমাধান চেয়ে সম্প্রতি তিনি ফরিদপুর জেলা নির্বাচন কার্যালয়ে যান এবং নিজের ছবিসহ সরকার কর্তৃক ইস্যুকৃত জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করেন। সেখানে কর্মকর্তারা তাঁকে পৌরসভার প্রত্যয়নপত্র জমা দিতে বলেন। পরে গত ২৩ জুন ফরিদপুর পৌরসভা থেকে নেওয়া জীবিত থাকার প্রত্যয়নপত্র তিনি নির্বাচন কমিশনে জমা দেন।

ঘটনাটি নিয়ে ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য যাচাইয়ের সব উপকরণ হাতে থাকার পরও নিজেদের ভুলে সাধারণ মানুষকে এমন ভোগান্তিতে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের দায়িত্ব পালনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ফরিদপুর পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ আলাউল হোসেন বলেন, বাদশা শেখ তাঁর ওয়ার্ডের বাসিন্দা। একজন জীবিত মানুষকে সরকারি নথিতে মৃত দেখানো অত্যন্ত দুঃখজনক। ভুল যেভাবেই হয়ে থাকুক, দ্রুত তা সংশোধন করে তাঁর নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া উচিত।

তবে ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ দাবি করেছেন, বিষয়টি ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে বাদশা শেখের পরিচয়সংক্রান্ত তথ্য সংশোধন করা হয়েছে। এখন নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে তাঁকে মৃত ব্যক্তি হিসেবে দেখানো হচ্ছে না। তাঁর দাবি, বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য না জানার কারণেই হয়তো এখনো অভিযোগ করা হচ্ছে।
সানা/আপ্র/৩/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান
০৫ অক্টোবর ২০২৬

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান

গণ-অভ্যুত্থানে স্বৈরশাসনের পতন হলেও দেশে গণমাধ্যমের স্বাধীনতা এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন প...

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
০৫ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্য...

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ
০৫ অক্টোবর ২০২৬

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ

শেরপুর সদর উপজেলায় নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর মৃগী নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সৈয়দ সাদমান জয়...

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
০৪ অক্টোবর ২০২৬

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে নকল ঘি বিক্রির দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে