গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

ছাড়পত্র নবায়ন ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:৪৬ পিএম, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০৪:৩৪ এএম ২০২৬
ছাড়পত্র নবায়ন ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা
ছবি

গত ১৪ আগস্ট ফেরদৌস স্টিল রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে ‘এমটি রাসি’ নামের একটি জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে -ফাইল ছবি

বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় আলোচিত সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৯ আগস্ট) সকালে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে ইয়ার্ড কর্তৃপক্ষকে এ জরিমানা করেন পরিচালক জমির উদ্দিন।

এর আগে গত ১৪ আগস্ট ফেরদৌস স্টিল রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে ‘এমটি রাসি’ নামের একটি জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে ও পরে চিকিৎসাধীন অবস্থায় ৯ শ্রমিকের মৃত্যু হয়। আহত হন অন্তত ১০ জন। ঘটনার পর ইয়ার্ডটি পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ওই জাহাজ কাটার জন্য ইয়ার্ডটির নেওয়া পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ গত ১২ আগস্ট শেষ হয়ে যায়। এরপর ছাড়পত্র নবায়নের জন্য ইয়ার্ড কর্তৃপক্ষ নতুন করে আবেদন করেনি। মেয়াদ শেষ হওয়ার পরও জাহাজ কাটার কার্যক্রম চালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন জানান, ইয়ার্ড কর্তৃপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে পরিচালক ৫ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপের আদেশ দেন।

আদেশে বলা হয়েছে, শিপব্রেকিং ইয়ার্ডে থাকা স্ক্র্যাপ জাহাজের পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করেই কাটিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী এ কার্যক্রম দণ্ডনীয় অপরাধ।

আদেশে আরো বলা হয়েছে, পরিবেশগত ক্ষতির জন্য ইয়ার্ড কর্তৃপক্ষকে আগামী সাত কর্মদিবসের মধ্যে ৫ লাখ টাকা জরিমানা পরিশোধ করতে হবে। একই সঙ্গে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত ইয়ার্ডে থাকা স্ক্র্যাপ জাহাজটির কাটিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সানা/ডিসি/আপ্র/১৯/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত
০৭ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আ...

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি
০৭ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

বিশাল রহমান: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার চলমান কমিটি বাতিলের...

আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে মিলাদ ও দোয়া
০৭ অক্টোবর ২০২৬

আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে মিলাদ ও দোয়া

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: জামান মেমোরিয়াল একাডেমির পরিচালনা কমিটির সদস্য, টঙ্গী উন্নয়ন পরিষদের সাধা...

ব্যবহৃত যন্ত্রাংশের ঘোষণায় চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ রেসিং কার
০৭ অক্টোবর ২০২৬

ব্যবহৃত যন্ত্রাংশের ঘোষণায় চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ রেসিং কার

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে বিএমডব্লিউ স্পোর্টস ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই