গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

মাগুরায় ভাঙা সড়কের দুর্ভোগে তিনশ পরিবার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১০ পিএম, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:২৫ এএম ২০২৬
মাগুরায় ভাঙা সড়কের দুর্ভোগে তিনশ পরিবার
ছবি

ছবি প্রতিনিধি

মোঃ জাহাঙ্গীর আলম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ৩ নং দীঘা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আওনাড়া গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সংস্কারের অভাবে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

স্থানীয়দের অভিযোগ, অতীতে কয়েকবার নিজেদের অর্থায়নে সড়কটি সংস্কার করা হলেও বর্তমানে এর অবস্থা এতটাই নাজুক যে আর মেরামত করা সম্ভব হচ্ছে না।

জানা গেছে, এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল ও মাদরাসাগামী শিক্ষার্থীরা যাতায়াত করে। পাশাপাশি এলাকায় অবস্থিত দুটি লেয়ার মুরগির খামারের পরিবহন কার্যক্রমও এই সড়কের ওপর নির্ভরশীল। প্রায় ৩০০ পরিবারের নিয়মিত চলাচলের একমাত্র পথ এটি। কৃষকদের উৎপাদিত ফসলও এই সড়ক দিয়েই বাড়ি আনা-নেওয়া করা হয়।

এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে সড়কের অবস্থা আরো ভয়াবহ হয়ে ওঠে। কাদা ও বড় গর্তের কারণে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। তারা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সানা/আপ্র/১/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত
০৭ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আ...

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি
০৭ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

বিশাল রহমান: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার চলমান কমিটি বাতিলের...

আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে মিলাদ ও দোয়া
০৭ অক্টোবর ২০২৬

আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে মিলাদ ও দোয়া

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: জামান মেমোরিয়াল একাডেমির পরিচালনা কমিটির সদস্য, টঙ্গী উন্নয়ন পরিষদের সাধা...

ব্যবহৃত যন্ত্রাংশের ঘোষণায় চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ রেসিং কার
০৭ অক্টোবর ২০২৬

ব্যবহৃত যন্ত্রাংশের ঘোষণায় চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ রেসিং কার

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে বিএমডব্লিউ স্পোর্টস ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই