গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

মেহেরপুরে দরিদ্র নারীদের বিনামূল্যে গাভী বিতরণ ও প্রশিক্ষণ

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ২০:১১ পিএম, ৩০ জুন ২০২৬ | আপডেট: ০১:২৬ এএম ২০২৬
মেহেরপুরে দরিদ্র নারীদের বিনামূল্যে গাভী বিতরণ ও প্রশিক্ষণ
ছবি

ছবি প্রতিনিধি

এস এ খান শিল্টু: দরিদ্র নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পারিবারিক আয় বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরে বিনামূল্যে গাভী বিতরণ ও গবাদিপশু পালনবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহযোগিতায় এবং সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার বাস্তবায়নে সংস্থার প্রশিক্ষণকক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মুন্সি জাহাঙ্গীর জিন্নাত।

অনুষ্ঠারের শুরুতে সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম এবং উপকারভোগীদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, প্রকল্পের মূল লক্ষ্য হলো দরিদ্র নারীদের স্বাবলম্বী করে তোলা এবং গবাদিপশু পালনের মাধ্যমে তাঁদের পরিবারের আর্থিক অবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

এ সময় বক্তব্য দেন প্রজন্ম সংগঠনের পরিচালক জহুরুল ইসলাম। তিনি প্রকল্পের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে গবাদিপশু পালনকে লাভজনক আয়ের উৎসে পরিণত করার জন্য উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।

প্রশিক্ষক হিসেবে মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তোফাজ্জল হোসেন গাভী পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, নিয়মিত টিকাদান এবং আধুনিক গবাদিপশু ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। তিনি উৎপাদনশীলতা বৃদ্ধি ও পশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু পালনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর সাতজন দরিদ্র নারী উপকারভোগীর হাতে বিনামূল্যে গাভী তুলে দেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সংস্থার কর্মকর্তাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৩০/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, বাড়তি ভোক্তা চাপে
০৮ অক্টোবর ২০২৬

সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, বাড়তি ভোক্তা চাপে

ফেনীর বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকায়। কোথাও কোথাও এর চ...

মেহেরপুরে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি
০৮ অক্টোবর ২০২৬

মেহেরপুরে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি

এস এ খান শিল্টু: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মেহেরপুর জেলা শাখার পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্ব...

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত
০৭ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আ...

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি
০৭ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

বিশাল রহমান: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার চলমান কমিটি বাতিলের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই