গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১২ জুলাই ২০২৬

মেনু

কোলবন্দী আয়াতের চোখে পৃথিবী দেখার স্বপ্ন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:০৯ পিএম, ১৭ জুন ২০২৬ | আপডেট: ০৬:২১ এএম ২০২৬
কোলবন্দী আয়াতের চোখে পৃথিবী দেখার স্বপ্ন
ছবি

আট বছরের শিশু আয়াতের সকাল শুরু হয় কোনো স্বজনের কোলে শুয়ে কিংবা বসে -ছবি প্রতিনিধি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ভোরের আলো ফুটতেই পাড়ার শিশুরা বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে ছুটে যায় স্কুলের পথে। কেউ মেতে ওঠে খেলাধুলায়, কেউ বন্ধুদের সঙ্গে হাসি-আড্ডায় কাটায় দিনের সেরা সময়। প্রতিদিন নতুন সকাল আসে তাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে। কিন্তু দিনাজপুরের ঘোড়াঘাটের আট বছরের শিশু আয়াতের সকাল শুরু হয় এক ভিন্ন বাস্তবতায়—কোনো স্বজনের কোলে শুয়ে কিংবা বসে।

ঘোড়াঘাট পৌর শহরের রসুলপুর এলাকার দিনমজুর রাজু মিয়া ও আতিকা খাতুন দম্পতির সন্তান আয়াত। জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতা তাকে ঘিরে রেখেছে। বয়স আট বছর পেরিয়ে গেলেও শারীরিক গঠন ও আচরণে সে যেন এখনো দুই বছরের এক অবুঝ শিশু। নিজের পায়ে দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না, এমনকি নিজের ন্যূনতম প্রয়োজনের কথাও কাউকে বোঝাতে পারে না। নির্বাক চোখে সে শুধু চারপাশের পৃথিবীকে দেখে, মানুষকে দেখে; কিন্তু নিজের অনুভূতি প্রকাশের কোনো ভাষা তার জানা নেই।

ছেলেকে ঘিরে বুকভরা বেদনার কথা বলতে গিয়ে চোখ ভিজে আসে মা আতিকা খাতুনের। তিনি বলেন, “যখন অন্য বাচ্চাদের সুস্থ-স্বাভাবিকভাবে স্কুলে যেতে দেখি, তখন বুকটা ফেটে যায়। আমার ছেলেও তো ওদের মতো হতে পারত। কিন্তু ও শুধু নিষ্পাপ চোখে আমার দিকে তাকিয়ে থাকে। ও যদি সারা জীবনে শুধু একবার আমাকে ‘মা’ বলে ডাকত, আমার সব কষ্ট দূর হয়ে যেত।”

আয়াতের জীবনের আরেক নির্ভরতার নাম তার নানি সুলতানা বেগম। বয়সের ভারে ন্যুব্জ এই নারী এখনো পরম মমতায় নাতিকে কোলে নিয়ে ঘুরে বেড়ান। তিনি বলেন, “ছোট থাকতে কোলে নিতে কষ্ট হতো না। এখন ওর ওজন বেড়েছে, আমার হাত-পায়েও ব্যথা হয়। তবু তো ওকে মাটিতে নামিয়ে রাখার সুযোগ নেই। নাতির মায়াবী মুখের দিকে তাকালে নিজের সব কষ্ট ভুলে যাই।”

স্থানীয় বাসিন্দারা জানান, ছোটবেলা থেকেই আয়াতকে তারা একই অবস্থায় দেখে আসছেন। বয়স বাড়ছে, কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর সামর্থ্য অর্জন করতে পারেনি সে। পরিবারটি অত্যন্ত দরিদ্র হওয়ায় উন্নত চিকিৎসা কিংবা প্রয়োজনীয় সহায়তার সুযোগও সীমিত। প্রতিবেশীদের মতে, অন্তত একটি হুইলচেয়ারের ব্যবস্থা হলে শিশুটিকে নিয়ে পরিবারের প্রতিদিনের কষ্ট অনেকটাই কমে আসত।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী হাসান জানান, জন্মগত ত্রুটির কারণেই আয়াতের এমন অবস্থা। এ ধরনের রোগীদের নিয়মিত ফিজিওথেরাপি প্রয়োজন হলেও সম্পূর্ণ নিরাময়ের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই।

আয়াতের গল্প শুধু একটি পরিবারের সংগ্রামের গল্প নয়; এটি আমাদের সমাজেরও এক নীরব বাস্তবতা। আমাদের আশপাশেই এমন অনেক শিশু আছে, যারা অসহায় ও নীরব হয়েও জীবনের আলো দেখতে চায়, পৃথিবীকে জানতে চায়। একটি হুইলচেয়ার হয়তো অনেকের কাছে সাধারণ একটি বস্তু, কিন্তু আয়াতের কাছে সেটিই হতে পারে মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর একমাত্র বাহন, পৃথিবীকে কাছ থেকে দেখার একটি জানালা।

সামাজিক সংগঠন, বেসরকারি উন্নয়ন সংস্থা, দাতব্য প্রতিষ্ঠান কিংবা সমাজের বিত্তবান কোনো ব্যক্তি এগিয়ে এলে আয়াত হয়তো নিজের পায়ে হাঁটতে পারবে না, কিন্তু একটি হুইলচেয়ারে বসে অন্তত বাইরের আলো-বাতাস গায়ে মাখতে পারবে। মাঠে খেলতে থাকা শিশুদের দিকে তাকিয়ে হয়তো তার ঠোঁটের কোণেও ফুটে উঠবে এক চিলতে আনন্দের হাসি। সেই সামান্য স্বস্তি আর একটু আলোর আশাতেই দিন গুনছেন আয়াতের মা-বাবা।

সানা/আপ্র/১৭/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সমবায়ের আধুনিকায়নেই প্রান্তিক মানুষের উন্নয়ন সম্ভব: নজরুল ইসলাম মঞ্জু
১২ জুলাই ২০২৬

সমবায়ের আধুনিকায়নেই প্রান্তিক মানুষের উন্নয়ন সম্ভব: নজরুল ইসলাম মঞ্জু

দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্ন...

সরকারি সম্পত্তি রক্ষায় আদালতে গ্রামবাসী, চিরিরবন্দরে নজিরবিহীন উদ্যোগ
১২ জুলাই ২০২৬

সরকারি সম্পত্তি রক্ষায় আদালতে গ্রামবাসী, চিরিরবন্দরে নজিরবিহীন উদ্যোগ

মো. মকসেদুর রহমান সাহাজাদা, দিনাজপুর: সরকারি সম্পত্তি রক্ষায় ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ...

টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য মা হাতি
১২ জুলাই ২০২৬

টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য মা হাতি

কক্সবাজারের টেকনাফে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে একটি বন্য মা হাতি গুরুতর আহত হয়েছে। হাতিটির পে...

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
১১ জুলাই ২০২৬

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

একেএম ফজলুল হক, চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতি সরকা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাক্প্রতিবন্ধী ববি বেগম হত্যায় গ্রেফতার পাঁচ, চলছে জিজ্ঞাসাবাদ

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগম নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে শুক্রবার (১০ জুলাই) সকাল পর্যন্ত নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, এই আসামিদের যথাযথ বিচারের আওতায় এনে বৃদ্ধা হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে