গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেনু

অনলাইনে ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডারে নারী গ্রেফতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:০২ পিএম, ১১ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৪২ এএম ২০২৬
অনলাইনে ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডারে নারী গ্রেফতার
ছবি

অনলাইনে কেনাকাটার ফাইল ছবি

অনলাইনে কেনাকাটার নামে প্রায় ৪৩০ কোটি ইয়েন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫৩ কোটি টাকার পণ্য অর্ডার করে তা গ্রহণ না করার অভিযোগে জাপানে ৩২ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মেউ ইয়োশিদা নামের ওই নারী প্রায় দুই বছর ধরে ২৩৮টি ভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করে দুই হাজারের বেশি ভুয়া অর্ডার করেছিলেন।

ইয়োশিদা পেশায় রেস্তোরাঁকর্মী। জাপানের জনপ্রিয় প্রকাশনা সংস্থা শুয়েশার অনলাইন বিপণনকেন্দ্র ‘জাম্প ক্যারেক্টারস স্টোর’ থেকে তিনি মূলত জনপ্রিয় অ্যানিমে ও ম্যাঙ্গা চরিত্র ‘ওয়ান পিস’-সংক্রান্ত পণ্য অর্ডার করতেন। তবে অর্ডার করা কোনো পণ্যই তিনি গ্রহণ করেননি।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রায় দুই বছর ধরে বিভিন্ন পরিচয়ে ও ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করে ইয়োশিদা এসব অর্ডার করেন। কখনো তিনি নিকটস্থ বিপণনকেন্দ্র থেকে মূল্য পরিশোধ করে পণ্য সংগ্রহ করবেন বলে অর্ডার করতেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেখানে গিয়ে পণ্য সংগ্রহ না করায় স্বয়ংক্রিয়ভাবে অর্ডার বাতিল হয়ে যেত।

আবার কখনো তিনি পণ্য পৌঁছানোর সময় মূল্য পরিশোধের ব্যবস্থা বেছে নিতেন। কিন্তু তাঁর দেওয়া ঠিকানায় পণ্য পৌঁছানোর পরও তা গ্রহণ করতেন না। অনেক ক্ষেত্রে তিনি ভুল বা কাল্পনিক ঠিকানা ব্যবহার করতেন। ফলে সরবরাহকারী প্রতিষ্ঠান পণ্য পৌঁছে দিতে গিয়ে ব্যর্থ হতো এবং অর্ডার বাতিল হয়ে যেত।

এভাবে বিপুলসংখ্যক অর্ডার পরিচালনা, পণ্য পরিবহন ও সরবরাহের পেছনে প্রকাশনা সংস্থাটির প্রায় ৭৫ লাখ ইয়েন, বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকার বেশি ব্যয় হয়। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি ধারাবাহিক এই অস্বাভাবিক অর্ডারের বিষয়টি শনাক্ত করে পুলিশের কাছে অভিযোগ করে।

পুলিশ তদন্ত করে ইয়োশিদাকে শনাক্ত ও গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

তবে কেন তিনি এমন বিপুলসংখ্যক ভুয়া অর্ডার করতেন, জিজ্ঞাসাবাদে তারও ব্যাখ্যা দিয়েছেন ইয়োশিদা। তাঁর দাবি, দৈনন্দিন জীবনের প্রচণ্ড মানসিক চাপ কমাতেই তিনি এ ধরনের কাজ করতেন। জনপ্রিয় ও সীমিত সংস্করণের পণ্য মজুত শেষ হওয়ার আগেই অর্ডার করতে পারলে তিনি একধরনের আত্মতৃপ্তি অনুভব করতেন এবং মানসিকভাবে স্বস্তি পেতেন।

প্রকাশনা সংস্থাটির প্রতি তাঁর কোনো ব্যক্তিগত ক্ষোভ ছিল না বলেও দাবি করেছেন ইয়োশিদা। তবে তাঁর ধারাবাহিক ভুয়া অর্ডারের কারণে প্রতিষ্ঠানটির বিপুল অর্থ ব্যয় হয়েছে এবং অনলাইন বিপণনব্যবস্থার অপব্যবহারের বিষয়টিও সামনে এসেছে। সূত্র: এনডিটিভি।
সানা/আপ্র/১১/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নীল শাড়ির রিল বিতর্কে শিক্ষিকা বিউটি রাণীর পাশে সহপাঠী
৩১ জুলাই ২০২৬

নীল শাড়ির রিল বিতর্কে শিক্ষিকা বিউটি রাণীর পাশে সহপাঠী

‘স্বপ্নবাজ শিক্ষক’ আখ্যা, অবহেলিত প্রাথমিক শিক্ষার বাস্তবতা তুলে ধরলেন গুরুদয়াল কলেজের শিক্ষক

গ্যাস সংকটের নির্মম প্রতিচ্ছবি—আয়রন মেশিনে ডিম ভাজার চেষ্টা
২৮ জুলাই ২০২৬

গ্যাস সংকটের নির্মম প্রতিচ্ছবি—আয়রন মেশিনে ডিম ভাজার চেষ্টা

রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান গ্যাস সংকটে যখন চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী, তখন মোহাম্মদপুরের শেখের...

একটি ভিডিও থেকে জাগল প্রশ্ন, শিক্ষক কি শুধু শ্রেণিকক্ষের মানুষ?
২৭ জুলাই ২০২৬

একটি ভিডিও থেকে জাগল প্রশ্ন, শিক্ষক কি শুধু শ্রেণিকক্ষের মানুষ?

একজন শিক্ষক। নীল শাড়িতে স্বাভাবিক ভঙ্গিতে হাঁটছেন। পেছনে বাজছে একটি পুরোনো দিনের জনপ্রিয় গান—‘শ্রাবণ...

শেখ হাসিনার সঙ্গে ৪০ বিমান, বক্তব্যে সামাজিক মাধ্যমে ঝড়
১৬ জুলাই ২০২৬

শেখ হাসিনার সঙ্গে ৪০ বিমান, বক্তব্যে সামাজিক মাধ্যমে ঝড়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ৪০টির বেশি বিমান নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই