গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাজৈরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

জেলা প্রতিনিধি, মাদারীপুর

জেলা প্রতিনিধি, মাদারীপুর

প্রকাশিত: ২১:০৯ পিএম, ১৫ জুন ২০২৬ | আপডেট: ২৩:৩০ এএম ২০২৬
রাজৈরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা
ছবি

ছবি প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লী দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা ‘প্রদেশ’-এর উদ্যোগে এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সহযোগিতায় সোমবার (১৫ জুন) বিকেল ৪টায় চৌয়ারীবাড়ি ভেন্নাবাড়ি মতিলাল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

প্রদেশের নির্বাহী পরিচালক অনাদি কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চৌয়ারীবাড়ি ভেন্নাবাড়ি মতিলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখ রঞ্জন বাড়ৈ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শিব সংকর মণ্ডল এবং সহকারী শিক্ষক অজিত কুমার জয়ধর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা বিউটি বারুরী, সিনিয়র শিক্ষিকা নিশিত বাড়ৈ, সহকারী শিক্ষিকা সুবর্ণা সরকার, শিক্ষক সুধীর বিশ্বাস, শিক্ষিকা শিল্পী কীর্তনীয়া, শাশ্বতী বিশ্বাস, মিতু সরকার, শিক্ষক মো. ফেরদৌস মিয়া, অফিস সহকারী পূর্ণ বাড়ৈ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সভায় বক্তারা তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং তামাকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সানা/কেএমএএ/আপ্র/১৫/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে জেলা পরিষদ প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচি
২৭ সেপ্টেম্বর ২০২৬

শ্রীপুরে জেলা পরিষদ প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচি

দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মস...

২৭ বছর আত্মগোপনে থাকা এরশাদ শিকদারের সহযোগী গ্রেফতার
২৭ সেপ্টেম্বর ২০২৬

২৭ বছর আত্মগোপনে থাকা এরশাদ শিকদারের সহযোগী গ্রেফতার

দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেফত...

টঙ্গীতে কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার...

এক যুগ পর পাটের ভালো দাম, খুশি নওগাঁর চাষিরা
২৭ সেপ্টেম্বর ২০২৬

এক যুগ পর পাটের ভালো দাম, খুশি নওগাঁর চাষিরা

অনুকূল আবহাওয়ায় নওগাঁয় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরু থেকেই বাজারে মিলছে ভালো দাম। গত বছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে