গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৯ আগস্ট ২০২৬

মেনু

মাদারীপুরে শিশুশ্রম প্রতিরোধে সনাক-এর মানববন্ধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৯ পিএম, ১৪ জুন ২০২৬ | আপডেট: ১৫:৪৭ এএম ২০২৬
মাদারীপুরে শিশুশ্রম প্রতিরোধে সনাক-এর মানববন্ধন
ছবি

ছবি আজকের প্রত্যাশা

অনাদি কুমার মণ্ডল, মাদারীপুর: বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগিতায় রোববার (১৪ জুন) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির সামনের গোলচত্বরে এ কর্মসূচি পালিত হয়।

‘শিশুশ্রমকে লাল কার্ড দেখান: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত কর্মসংস্থান গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাকের সভাপতি খান মো. শহীদ। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন সনাকের সহসভাপতি আন্না আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন সনাকের সহসভাপতি এনায়েত হোসেন নান্নু, সদস্য কুমার লাবলু, সনাক ও ইয়েস গ্রুপের সদস্যরা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে শিশুশ্রম নিরসনে দীর্ঘদিন ধরে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ গ্রহণ করা হলেও এখনও বিভিন্ন কলকারখানা, বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুদের শ্রমে নিয়োজিত করা হচ্ছে। এর ফলে শিশুরা শিক্ষা, বিকাশ ও অন্যান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং আন্তর্জাতিক শিশু অধিকার সনদের চেতনা ক্ষুণ্ন হচ্ছে।

সভাপতির বক্তব্যে খান মো. শহীদ বলেন, শিশুশ্রম একটি মানবিক ও সামাজিক সমস্যা। ঝুঁকিপূর্ণ শ্রম থেকে শিশুদের সুরক্ষায় রাষ্ট্রকে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সনাকের সহসভাপতি এনায়েত হোসেন নান্নু বলেন, আন্তর্জাতিক শ্রমমান লঙ্ঘন করে শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা বেআইনি ও অমানবিক। বর্জ্য ব্যবস্থাপনাসহ সব খাতে শিশুশ্রম প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।

সনাক সদস্য কুমার লাবলু বলেন, শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে হবে। বিশেষ করে অনগ্রসর ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে এবং সমাজে বিদ্যমান বৈষম্য দূর করতে হবে।

বক্তারা আরো বলেন, বৈষম্যমুক্ত ও দুর্নীতিমুক্ত সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে শিশুশ্রম প্রতিরোধ এবং শিশু অধিকার নিশ্চিত করতে হবে। তারা এ বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচির শেষে অংশগ্রহণকারীদের মধ্যে টিআইবি প্রণীত ধারণাপত্র বিতরণ করা হয়। পাশাপাশি শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গঠনে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
সানা/ডিসি/আপ্র/১৪/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় আলোচিত গাজী নজরুল ইসলাম
০৯ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় আলোচিত গাজী নজরুল ইসলাম

নৈতিক স্খলনের অভিযোগে দলীয় পদ এবং জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত হওয়ার পরও দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্...

ভুল পরিকল্পনায় পরিত্যক্ত অবস্থায় বদরগঞ্জের একমাত্র স্টেডিয়াম
০৯ আগস্ট ২০২৬

ভুল পরিকল্পনায় পরিত্যক্ত অবস্থায় বদরগঞ্জের একমাত্র স্টেডিয়াম

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ভুল পরিকল্পনা ও স্থান নির্বাচনের কারণে রংপুরের বদরগ...

মাধবদীতে সোনার বাংলা কটন মিলের বিশেষ সাধারণ সভা
০৯ আগস্ট ২০২৬

মাধবদীতে সোনার বাংলা কটন মিলের বিশেষ সাধারণ সভা

মো. নুর আলম, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা সমবায় কটন মিলস লিমিটেডের বিশে...

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু
০৯ আগস্ট ২০২৬

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে ঢাকা-ময়মনসিংহ রে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন জয়সওয়াল

বাংলাদেশের বর্তমান বৈধ ও গঠিত সরকারের বিষয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না নয়াদিল্লি। শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। আমি আবারো সেটিই বলছি। এটি একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠান ছিল, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।” প্রিয় পাঠক. আপনি কি মনে করেন ভারত সঠিক বলেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে