গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

দিনাজপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর চাল বিতরণ

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ২১:৪৬ পিএম, ১৪ মে ২০২৬ | আপডেট: ১০:৩১ এএম ২০২৬
দিনাজপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর চাল বিতরণ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নে শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) আস্করপুর ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, ইউনিয়ন পরিষদের সচিব মো. আবু সাদাত, প্যানেল চেয়ারম্যান মো. মাজেদুর রহমান, জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মামুনুর রশিদ কচি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নুর আলম হক খোকন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজার সেতু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মো. কামরুজ্জামান, সংরক্ষিত মহিলা সদস্য রুমানা পারভীন ও মাজেদা বেগমসহ স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত মাসে দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের বোয়ালমারি, দেবীপুর, মন্ডরপাড়া ও তাজপুরসহ বিভিন্ন গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে বহু ঘরের টিন ক্ষতিগ্রস্ত হয় এবং উঠতি বোরো ধান ও শাকসবজির ব্যাপক ক্ষতি হয়।

এসব ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জিআরের আওতায় মোট ৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এতে ৩১৩টি পরিবারের প্রতিটিকে ১৫ কেজি করে চাল দেওয়া হয়।
সানা/আপ্র/১৪/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মেহেরপুরে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি
০৮ অক্টোবর ২০২৬

মেহেরপুরে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি

এস এ খান শিল্টু: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মেহেরপুর জেলা শাখার পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্ব...

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত
০৭ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আ...

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি
০৭ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

বিশাল রহমান: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার চলমান কমিটি বাতিলের...

আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে মিলাদ ও দোয়া
০৭ অক্টোবর ২০২৬

আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে মিলাদ ও দোয়া

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: জামান মেমোরিয়াল একাডেমির পরিচালনা কমিটির সদস্য, টঙ্গী উন্নয়ন পরিষদের সাধা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই