গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লক্ষ্মীপুরে ইশতেহার বাস্তবায়ন অগ্রগতি আলোচনা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৫ পিএম, ১৩ মে ২০২৬ | আপডেট: ২১:০৭ এএম ২০২৬
লক্ষ্মীপুরে ইশতেহার বাস্তবায়ন অগ্রগতি আলোচনা
ছবি

ছবি আজকের প্রত্যাশা

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: “সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও অগ্রাধিকারমূলক কর্মসূচি প্রচার কার্যক্রম নিয়ে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

জেলা তথ্য অফিসার বিশ্বনাথ শাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রুপক চন্দ্র পাল এবং লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোস্তাকুর রহমানসহ অনেকে।

বক্তারা বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কার্যক্রম, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, ডিজিটাল সেবা বিস্তার, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, খাল খনন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকার কাজ করছে।
সানা/আপ্র/১৩/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন
৩০ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জের চাঁদকুঠি গ্রামে এক যুবক ও এক গৃহবধূকে আপত্তিকর অবস্থায়...

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য

স্বামীর মৃত্যুর পর সারারাত তাঁর মরদেহের পাশে বসে কান্নাকাটি করেছেন স্ত্রী। ভোরে কাউকে কিছু না জানিয়ে...

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে একটি পা...

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি
২৯ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি

চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে দই-মিষ্টিতে মেয়াদ না থাকা, মরিচে ক্ষতিকর রং ও কেম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই