গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

ঘোড়াঘাটের কাব্যজগতে দ্যুতি ছড়াচ্ছেন কিশোরী কবি জান্নাতুন ফেরদৌসী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৫২ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ২০:১৬ এএম ২০২৬
ঘোড়াঘাটের কাব্যজগতে দ্যুতি ছড়াচ্ছেন কিশোরী কবি জান্নাতুন ফেরদৌসী
ছবি

কিশোরী কবি জান্নাতুন ফেরদৌসী -ছবি আজকের প্রত্যাশা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার এক কিশোরী কবি ইতোমধ্যেই কাব্যজগতে সম্ভাবনার আলো ছড়িয়ে বিস্ময় জাগিয়েছেন। জান্নাতুন ফেরদৌসী (১৬) নামের এই শিক্ষার্থী অল্প বয়সেই নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছেন।

ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর গ্রামের বাসিন্দা জান্নাতুন বর্তমানে ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে নিয়মিত কবিতা লিখে চলেছেন তিনি। তাঁর লেখায় প্রকৃতি, জীবনবোধ ও দেশপ্রেমের বিষয়গুলো ফুটে উঠছে, যা ইতোমধ্যে পাঠকমহলে প্রশংসিত হয়েছে।

জানা গেছে, অমর একুশে বইমেলাসহ বিভিন্ন কাব্যসংকলনে তাঁর প্রায় ১৫০টি কবিতা স্থান পেয়েছে। পাশাপাশি ৮ থেকে ১০টি একক ও যৌথ কাব্যগ্রন্থেও তাঁর লেখা প্রকাশিত হয়েছে, যা সাহিত্যপ্রেমীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

শৈশব থেকেই শব্দের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন জান্নাতুন। তিনি বলেন, পরিবার ও শিক্ষকদের উৎসাহ-অনুপ্রেরণাই তাঁকে এই পথচলায় এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। তাঁর মতে, কবিতা শুধু শব্দের বিন্যাস নয়, বরং মনের গভীর অনুভূতি প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম।

জান্নাতুনের এই অর্জনে গর্বিত তাঁর শিক্ষক ও সহপাঠীরা। বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, এ বয়সে তাঁর সৃজনশীলতা প্রশংসনীয় এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে তিনি একজন প্রতিষ্ঠিত সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ করবেন বলে আশা করা যায়।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জান্নাতুন জানান, তিনি বাংলা সাহিত্য নিয়ে আরও গভীরভাবে কাজ করতে চান। লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি, মানবিকতা ও জীবনের নানা দিক তুলে ধরার স্বপ্ন দেখছেন তিনি।

বর্তমানে নির্বাচনী পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি নতুন কবিতার পাণ্ডুলিপি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এই উদীয়মান কবি। স্থানীয়দের বিশ্বাস, যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে তিনি দেশের সাহিত্য অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।
সানা/আপ্র/১২/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কড়ে দিঘি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন
১০ অক্টোবর ২০২৬

কড়ে দিঘি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবিতে ম...

সুর-ঝংকার একাডেমির গুণীজন সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠিত
১০ অক্টোবর ২০২৬

সুর-ঝংকার একাডেমির গুণীজন সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, খুলনা: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সাংস্কৃতিক মানুষের...

আইনশৃঙ্খলা কমিটির সভায় অপরাধমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্সের নির্দেশ
১০ অক্টোবর ২০২৬

আইনশৃঙ্খলা কমিটির সভায় অপরাধমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্সের নির্দেশ

মোঃ আকরাম হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির অ...

ঘোড়াঘাটে আগাম জাতের আমন ধান কাটা শুরু
১০ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে আগাম জাতের আমন ধান কাটা শুরু

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়ঘাটে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। আগাম জাতের আমন ধান কাটার প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে