গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

মেনু

বটিয়াঘাটার ওয়াপদা সড়কে ইট সোলিং কাজে অনিয়মের অভিযোগ, তদন্তে নির্দেশ

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:২৯ এএম ২০২৬
বটিয়াঘাটার ওয়াপদা সড়কে ইট সোলিং কাজে অনিয়মের অভিযোগ, তদন্তে নির্দেশ
ছবি

এই রাস্তার কাজের মান ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে -ছবি আজকের প্রত্যাশা

খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নে সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন দুটি ইট সোলিং নির্মাণ কাজে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কাজের মান ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

এলজিইডি সূত্রে জানা যায়, প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে রায়পুর খেয়াঘাট থেকে ভগবতীপুর মাঙ্গা নদীর অভিমুখে ১,৫৭৫ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের ইট সোলিং নির্মাণ কাজ পান ঠিকাদার মোঃ ফজলুর রহমান। অপরদিকে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে রায়পুর খেয়াঘাট ওয়াপদা থেকে ভগবতীপুর গেট অভিমুখে ১,৩১৩ ফুট দৈর্ঘ্য ও ৭ ফুট প্রস্থের আরেকটি কাজ পায় মেসার্স সুমি এন্টারপ্রাইজ।

স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত নিয়ম অনুসারে রাস্তা সমতল করে বেড প্রস্তুত না করেই অনেক স্থানে সরাসরি বালির ওপর ইট বসানো হয়েছে। ফলে নিচে ফাঁকা জায়গা থেকে যাচ্ছে। এলাকাবাসীর আশঙ্কা, বর্ষায় বৃষ্টির পানিতে বালি সরে গেলে ইট উঁচু-নিচু হয়ে রাস্তা দ্রুত চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

সরকারি স্টিমেট অনুযায়ী ইটের নিচে ৪ ইঞ্চি এবং উপরে ১ ইঞ্চি বালি দেওয়ার কথা থাকলেও বহু স্থানে মাত্র ১.৫ থেকে ২.৫ ইঞ্চি বালি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। কোথাও কোথাও ইটের ওপর নামমাত্র বালি ছিটিয়ে কাজ শেষ করা হয়েছে, আবার কিছু স্থানে বালি ছাড়াই কাজ সম্পন্ন হয়েছে বলেও দাবি স্থানীয়দের। এছাড়া হ্যাজিংয়ের বাইরে ১ ফুট টাইট মাটি দেওয়ার নির্দেশনা থাকলেও সেখানে আলগা ও হালকা মাটি ব্যবহার করা হয়েছে। অনেক জায়গায় আদুলী ইট ব্যবহারের অভিযোগও উঠেছে, যা রাস্তার স্থায়িত্ব নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে।

ভগবতীপুর এলাকার বাসিন্দা অমল মণ্ডল বলেন, ‘রাস্তা সমান না করেই ইট বসানো হয়েছে। বৃষ্টি হলেই বালি সরে গিয়ে ইট দেবে যাবে। দুই বছরও টিকবে না।’ রায়পুর এলাকার বাহাউদ্দীন সরদার বলেন, ‘স্টিমেট অনুযায়ী কাজ হলে রাস্তা অনেক টেকসই হতো। এত কম বালি দিয়ে কাজ করতে কোথাও দেখিনি। এখানে স্পষ্ট অনিয়ম হয়েছে।’

তথ্য অনুসন্ধানে জানা গেছে, কাগজে-কলমে দুটি প্রকল্প দুই প্রতিষ্ঠানের নামে থাকলেও বাস্তবে চুক্তিভিত্তিকভাবে উভয় কাজই পরিচালনা করছেন ঠিকাদার মোঃ ফজলুর রহমান। ফলে দুই প্রকল্পেই একই ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। এতে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযুক্ত ঠিকাদার মোঃ ফজলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কাজে কোনো অনিয়ম হচ্ছে না।’

বটিয়াঘাটা উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মণ্ডল বলেন, বিষয়টি তার অফিসের সার্ভেয়ার রাগিব হাসানের সঙ্গে যোগাযোগ করতে। সার্ভেয়ার রাগিব হাসান বলেন, কাজে কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে এবং ঠিকাদারকে সঠিকভাবে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

খুলনা জেলার নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম সরদার বলেন, বিষয়টি বটিয়াঘাটা উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের মাধ্যমে দেখা হবে। সরকারি অর্থে নির্মিত সড়কে এমন অনিয়মের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।
সানা/আপ্র/২৮/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টঙ্গীতে শ্রমিকদের বিক্ষোভ, দ্রুত সমাধানের আল্টিমেটাম
২৮ ফেব্রুয়ারি ২০২৬

টঙ্গীতে শ্রমিকদের বিক্ষোভ, দ্রুত সমাধানের আল্টিমেটাম

তিন মাসের বকেয়া পরিশোধ ছাড়াই কারখানা বন্ধ

খাল খননে দুর্নীতির দিন শেষ
২৮ ফেব্রুয়ারি ২০২৬

খাল খননে দুর্নীতির দিন শেষ

মহম্মদপুরে নাগরিক সংবর্ধনায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর জিরো টলারেন্স ঘোষণা

খুলনায় ২৪ ঘণ্টায় দুই হত্যা
২৮ ফেব্রুয়ারি ২০২৬

খুলনায় ২৪ ঘণ্টায় দুই হত্যা

দিঘলিয়ায় যুবদল নেতা মুরাদ খানকে কুপিয়ে খুন

চুরি করা গরুর মাংস দিয়ে ইফতার মাহফিল, লজ্জায় যুক্তরাজ্য ফিরলেন প্রবাসী
২৮ ফেব্রুয়ারি ২০২৬

চুরি করা গরুর মাংস দিয়ে ইফতার মাহফিল, লজ্জায় যুক্তরাজ্য ফিরলেন প্রবাসী

সিলেটের ওসমানীনগরে মাঠ থেকে চুরি করা গরু জবাই করে সেই মাংস দিয়ে ইফতার মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই