গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৩ আগস্ট ২০২৬

মেনু

জেনে নিন বিফ কাটলেট তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১১:৫৯ পিএম, ১৩ জুন ২০২৬ | আপডেট: ০৫:১০ এএম ২০২৬
জেনে নিন বিফ কাটলেট তৈরির রেসিপি
ছবি

ছবি সংগৃহীত

 

গরুর মাংস দিয়ে তৈরি যেকোনো পদই খেতে দারুণ সুস্বাদু। আর তা যদি হয় কাটলেট, তাহলে তো কথাই নেই। কাটলেটের কথা শুনতেই জিভে জল চলে এসেছে নিশ্চয়ই? সুস্বাদু এই খাবারটি আপনি মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। বাড়িতে যদি মাংস থাকে, তাহলে রান্নাঘরে থাকা বাকি সব উপকরণ দিয়ে আজই তৈরি করতে পারেন বিফ কাটলেট। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

বিফ কিমা- আধা কেজি

পেঁয়াজ কুচি- আধা কাপ

সেদ্ধ করা আলু- ২-৩টি

আদা ও রসুন বাটা- ২ টেবিল চামচ

কাঁচা মরিচ কুচি- স্বাদ অনুযায়ী

গরম মসলা গুঁড়া- ১ টেবিল চামচ

গোল মরিচ গুঁড়া- ১ চা চামচ

লবণ- পরিমাণমতো

ডিম- ১টি

ব্রেডক্র্যাম্ব- পরিমাণমতো

তেল- পরিমাণমতো।

 

যেভাবে তৈরি করবেন

বিফ কিমা আদা-রসুন বাটা ও লবণ দিয়ে সেদ্ধ করে নিন। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। একটা কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে পেঁয়াজ, কাঁচা মরিচ, গুঁড়া মসলা দিয়ে ভেজে নিন। এরপর তাতে আলু ও কিমার মিশ্রণ দিয়ে ভেজে নামিয়ে নিন। ঠান্ডা হয়ে এলে সেখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতের তালুতে কাটলেটের আকৃতিতে গড়ে নিন। এবার ফেটানো ডিমে চুবিয়ে ব্রেডক্র্যাম্পে গড়িয়ে নিন। প্যানে তেল গরম করে তাতে কাটলেটগুলো মাঝারি আঁচে ভেজে তুলুন। এবার পছন্দসই সসের সঙ্গে পরিবেশন করুন।

এসি/আপ্র/১৩/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চিংড়ির ঝাল আচারের রেসিপি
২৩ আগস্ট ২০২৬

চিংড়ির ঝাল আচারের রেসিপি

খিচুড়ি কিংবা ভাতের সঙ্গে আচার খেতে বাঙালির আলাদা ভালো লাগা আছে। জলপাই, কাঁচা মরিচ, আমের নানা ধরনের আ...

যে কারণে ভারী খাবারের সঙ্গে শসা-লেবু খাবেন
২৩ আগস্ট ২০২৬

যে কারণে ভারী খাবারের সঙ্গে শসা-লেবু খাবেন

আমাদের যে কোনো উৎসব কিংবা সামাজিক আয়োজনে ভারী খাবারের আমেজ আলাদা থাকে। পোলাও, রোষ্ট, খাসির মাংসের রে...

কোলেস্টেরল বেশি হলেও ইলিশ খাওয়া যাবে যেভাবে
২২ আগস্ট ২০২৬

কোলেস্টেরল বেশি হলেও ইলিশ খাওয়া যাবে যেভাবে

ইলিশ বাঙালির প্রিয় মাছ। ভাজা ইলিশ, সর্ষে ইলিশ কিংবা ইলিশের ঝোল—যেভাবেই রান্না করা হোক, পাতে ইলিশ থাক...

ভাত রান্নার আগে চাল ধুয়ে নেওয়া জরুরি কেন
২২ আগস্ট ২০২৬

ভাত রান্নার আগে চাল ধুয়ে নেওয়া জরুরি কেন

বাঙালির খাবারের তালিকায় ভাত অন্যতম প্রধান খাবার। দুপুরে গরম ভাতের সঙ্গে ডাল, তরকারি কিংবা মাছ—এ যেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে