মোঃ নুর জামাল হক: উৎসবমুখর পরিবেশে রংপুরে উদ্বোধন করা হয়েছে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রংপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। রংপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রমিস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ (বিপিএম-সেবা), পুলিশ সুপার মোহাম্মদ মোতাসিম বিল্লাহ ফারুকী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শামসুজ্জামান শমু, অতিরিক্ত জেলা প্রশাসক (প্রশাসন ও অর্থ এবং রাজস্ব বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. জয়নাল আবেদীন এবং রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন।
এ ছাড়া কৃষক ও খামারি সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও রংপুর জেলা ও বিভাগীয় কৃষক সমিতির সভাপতি প্রকৌশলী মো. লতিফুর রহমান মিলন, জেলা পোল্ট্রি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আরমানুর রহমান লিঙ্কন, রংপুর পোল্ট্রি ফিড ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট নুরুল ইসলাম পাটূ এবং রংপুর ডেইরি অ্যাসোসিয়েশনের জেলা ও বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক রোকসানা বেগম।
সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হামিদুল ইসলাম ও সদর উপজেলা ভেটেরিনারি সার্জন সূর্য চন্দ্র রায় যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, উন্নয়ন এবং এ খাতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এ আয়োজন আধুনিক খামার ব্যবস্থাপনা সম্প্রসারণ, দুগ্ধ ও পোল্ট্রি খাতের বিকাশ এবং রংপুর অঞ্চলের সামগ্রিক প্রাণিসম্পদ খাতকে আরো গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সানা/আপ্র/২৭/১১/২০২৬