গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

ঘোড়াঘাটে শিশিরভেজা ধানক্ষেতে বদলে যাচ্ছে প্রকৃতির রূপ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৪০ পিএম, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ০১:৩৪ এএম ২০২৬
ঘোড়াঘাটে শিশিরভেজা ধানক্ষেতে বদলে যাচ্ছে প্রকৃতির রূপ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আশ্বিনের শুরুতেই প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আগমনী হাওয়া। ভোরের বাতাসে অনুভূত হচ্ছে শিন শিন শীতল পরশ। সেইসঙ্গে ঘাস, গাছের পাতা ও সবুজ ধানক্ষেতে জমছে শিশির। ভোরের আলো ফুটতেই শিশিরভেজা সবুজ ধানক্ষেত যেন প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে। কয়েকদিন আগেও ভোরের সময় গরমের অনুভূতি থাকলেও এখন প্রকৃতির চিত্রে এসেছে পরিবর্তন।

ভোরের বাতাসে মিলছে হালকা শীতের আমেজ। দিনের বেলায় গরম থাকলেও মাঠ-ঘাটে দেখা যাচ্ছে ঋতু পরিবর্তনের নানা চিত্র। সবুজ ধানগাছের পাতায় জমে থাকা শিশির সূর্যের আলোয় ঝলমল করছে। ভোরের স্নিগ্ধ পরিবেশে বিরাজ করছে শান্ত ও মনোরম আবহাওয়া। বিদায় নিচ্ছে গরমের তীব্রতা, ধীরে ধীরে এগিয়ে আসছে শীত। আশ্বিনের শিন শিন হাওয়া ও শিশিরভেজা সবুজ ধানক্ষেত তাই গ্রামবাংলায় শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে।

এই পরিবর্তন প্রকৃতির চিরন্তন নিয়ম। সময়ের সঙ্গে বদলে যায় প্রকৃতি, বদলে যায় মানুষের জীবনযাত্রাও। সেই পরিবর্তনের সাক্ষী হয়ে আশ্বিনের ভোরে শিশিরভেজা সবুজ ধানক্ষেত যেন নতুন ঋতুকে বরণ করে নিচ্ছে।

ঘোড়াঘাট উপজেলার ভেলামারি গ্রামের রফিকুল ইসলাম বলেন, ‘এসো আশ্বিন গা করে শিন শিন, ভোরের হিমেল হাওয়ায় শীতের আগমনী যাত্রী। শিশিরভেজা খাল, গাছের পাতা ও সবুজ ধানক্ষেত যেন প্রকৃতির অপূর্ব এক চিত্রপট। গ্রামবাংলার সৌন্দর্য মনকে প্রশান্তিতে ভরিয়ে দেয়। আমি এই সৌন্দর্য দেখেই বড় হয়েছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। মৌসুমের শুরুতে কিছুটা খরা ও অনাবৃষ্টি থাকলেও পরবর্তীতে পর্যাপ্ত বৃষ্টির কারণে খেতের অবস্থা ভালো রয়েছে। স্থানীয় কৃষক ও কৃষি বিভাগ এবার বাম্পার ফলনের আশা করছে।

তিনি বলেন, ‘আমরা এখন মাঠে বেশি সময় দিচ্ছি, যাতে কৃষকরা প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা পান। ফসলের উৎপাদন বৃদ্ধি হলে কৃষকরাই সবচেয়ে বেশি লাভবান হতে পারেন। পাশাপাশি ফসলের উৎপাদন দেশের খাদ্যচাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আশা করছি, এবার আমন ধানের ভালো ফলন পাওয়া যাবে ইনশাআল্লাহ।’ 
সানা/আপ্র/০১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ধান ক্ষেতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু
০১ অক্টোবর ২০২৬

ধান ক্ষেতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধান ক্ষেতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষক...

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল পশ্চিমপাড়া...

চট্টগ্রামে ডেঙ্গু রোগীর চাপ, হাসপাতালের মেঝে-বারান্দাতেও ঠাঁই নেই
৩০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গু রোগীর চাপ, হাসপাতালের মেঝে-বারান্দাতেও ঠাঁই নেই

একেএম ফজলুল হক: চট্টগ্রামে ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। শয্যা সংকটে চট্টগ্রা...

চট্টগ্রামে চাঁদাবাজির বিরোধে সবজি বিক্রেতা কিশোরকে ডেকে হত্যা
৩০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে চাঁদাবাজির বিরোধে সবজি বিক্রেতা কিশোরকে ডেকে হত্যা

চট্টগ্রাম মহানগরীর খুলশীতে মোহাম্মদ হৃদয় (১৬-১৭) নামে এক সবজি বিক্রেতা কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 ঘন্টা আগে