গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এনসিটি ইজারার লাভ-ক্ষতি স্পষ্টের দাবি, ৫ অক্টোবর অবস্থান

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০০:৫২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৩ এএম ২০২৬
এনসিটি ইজারার লাভ-ক্ষতি স্পষ্টের দাবি, ৫ অক্টোবর অবস্থান
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক: নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়া হলে দেশের কী লাভ হবে, তা জনগণের কাছে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। একই সঙ্গে ইজারা দেওয়া হলে দেশের কী ধরনের ক্ষতি হতে পারে, সে বিষয়েও জাতীয় পর্যায়ে সংলাপের প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছেন তারা।

আগামী ৫ অক্টোবর দিনব্যাপী চট্টগ্রাম বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে জাতীয় ফেডারেশন ও বেসিক ইউনিয়নগুলোর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। প্রয়োজন হলে এনসিটি ইজারা নিয়ে সরকারের পক্ষ থেকে জাতীয় সংলাপ আয়োজনেরও আহ্বান জানান তারা।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বন্দর রক্ষা কমিটি চট্টগ্রামের আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার। সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব ফজলুল কবির মিন্টু।

সভা থেকে আগামী ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচিতে সর্বস্তরের শ্রমিক, জাতীয় ফেডারেশন, বেসিক ইউনিয়ন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান কেন্দ্র। জাতীয় অর্থনীতির সঙ্গে এ বন্দরের সরাসরি সম্পর্ক রয়েছে এবং বিপুলসংখ্যক শ্রমিকের স্বার্থও বন্দরের কার্যক্রমের সঙ্গে জড়িত। তাই বন্দরের ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে জাতীয় স্বার্থের পাশাপাশি শ্রমিকদের অধিকার ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তারা বলেন, এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে এর সম্ভাব্য লাভ-ক্ষতি নিয়ে সরকারকে জনগণের সামনে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে জাতীয় পর্যায়ে আলোচনা করা প্রয়োজন।

বক্তারা জানান, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান। তবে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও আন্দোলনকে সরকার দুর্বলতা হিসেবে বিবেচনা করলে তা ভুল হবে। দাবি আদায়ে প্রয়োজনে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। এমনকি দেশবাসীকে সঙ্গে নিয়ে অবরোধ ও হরতালের মতো কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।

সভায় আলোচনায় অংশ নেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এসকে খোদা তোতন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন ও সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, সহ-সম্পাদক ইব্রাহীম ফরাজি, বিএফটিইউসির সভাপতি আনোয়ারুল হক হুনি, বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়া, বন্দর উইঞ্চ ক্রেন অপারেটর সমিতির নেতা ইমাম হোসেন স্বপন, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, কমিউনিটি সেন্টার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. পারভেজ, চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের সদস্যসচিব হাসিবুর রহমান বিপ্লব, লুৎফুন্নাহার সোনিয়া, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা হেলাল উদ্দিন কবির ও ইমান আলী জানুসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সানা/আপ্র/২১/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শিশু রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ
২১ সেপ্টেম্বর ২০২৬

শিশু রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ

দিনাজপুর সদর উপজেলার জামতলী বাজার এলাকায় চার বছরের শিশু রাকিবা আক্তার রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযো...

ছাত্রকে ধর্ষণের অভিযোগে সাবেক জামায়াত নেতা গ্রেফতার
২১ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রকে ধর্ষণের অভিযোগে সাবেক জামায়াত নেতা গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন ফরা...

কর্ণফুলী নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ে ঘুরতে এসে কর্ণফুলী নদীতে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ শাহা...

নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১১
২১ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১১

নড়াইলে আদালত এলাকায় অভিযান চালিয়ে ১২টি দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই