গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

উন্নয়ন প্রকল্প উদ্বোধনের দিনেই তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:০১ এএম ২০২৬
উন্নয়ন প্রকল্প উদ্বোধনের দিনেই তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র
ছবি

বুধবার শ্রীপুরের তেলিহাটি, গাজীপুর ও মাওনা ইউনিয়নে একাধিক প্রকল্পের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু -ছবি আজকের প্রত্যাশা

আব্দুস সালাম রানা, প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। একই দিনে উপজেলার গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আকস্মিক পরিদর্শনে গিয়ে তালাবদ্ধ অবস্থায় পান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু। পরে তিনি কাঁটাতারের বেড়া সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করেন এবং কেন্দ্রটির কার্যক্রম স্বাভাবিক করতে সংশ্লিষ্ট মহাপরিচালকের সঙ্গে কথা বলেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্যকেন্দ্রটি আকস্মিক পরিদর্শনে যান সংসদ সদস্য। সেখানে গিয়ে তিনি জরাজীর্ণ গেট ও জং ধরা তালা দেখতে পান। কিছু সময় অপেক্ষা করার পর গেট বন্ধ থাকায় পাশের কাঁটাতারের বেড়া সরিয়ে তিনি ভেতরে প্রবেশ করেন। এ সময় কয়েকজন মাঠকর্মী সেখানে ছিলেন। তাদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যসেবার কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন তিনি।

অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গেটে লাগানো তালা দেখে মনে হয়েছে, এটি দীর্ঘদিন ধরে খোলা হয়নি। তালায় জং ধরে গেছে। প্রত্যন্ত এই অঞ্চলের মানুষের জন্য ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার মানুষকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে নানা সমস্যায় পড়তে হয়। তিনি বলেন, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা স্বাভাবিক করতে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মহাপরিচালকের সঙ্গে কথা বলেছেন। ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোর বেহাল অবস্থা দ্রুত দূর করে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আপেল মাহমুদ বলেন, স্বাস্থ্যকেন্দ্রটির পাঁচটি পদের বিপরীতে বর্তমানে একজনও কর্মরত নেই। কয়েকজন মাঠকর্মী মাঠে যাওয়ার আগে সেখানে মিটিং করেন। সংসদ সদস্য আকস্মিকভাবে সেখানে যাওয়ায় ওই সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।

এদিকে একই দিন শ্রীপুর উপজেলার তেলিহাটি, গাজীপুর ও মাওনা ইউনিয়নে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম।

দিনের কর্মসূচির শুরুতে তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার থেকে আবদার লোহাই বাজার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর গাজীপুর ইউনিয়নে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন ধনুয়া কমিউনিটি ক্লিনিক, ডেকো গার্মেন্টস সড়ক এবং ফরিদপুর থেকে ধনুয়া সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। একই ইউনিয়নে নগর হাওলা প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন তিনি। এ ছাড়া মাওনা এলাকায় অসহায় খাতুজান বিবির হাতে নতুন ঘরের চাবি তুলে দেন সংসদ সদস্য।

উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খাইরুল কবির মন্ডল আজাদ, বিএনপি নেতা এসএম মাহফুল হাসান হান্নানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সানা/কেএমএএ/আপ্র/১৬/৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

মিয়ানমারে বন্দি লক্ষ্মীপুরের ৯ জেলে, অপেক্ষায় দিশেহারা পরিবার
১৬ সেপ্টেম্বর ২০২৬

মিয়ানমারে বন্দি লক্ষ্মীপুরের ৯ জেলে, অপেক্ষায় দিশেহারা পরিবার

প্রায় ছয় মাস মিয়ানমারে বন্দি

আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় কোচিং সেন্টার সিলগালা
১৬ সেপ্টেম্বর ২০২৬

আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় কোচিং সেন্টার সিলগালা

বগুড়ার সারিয়াকান্দিতে দ্য নিউ কনটেস্ট কোচিং সেন্টারের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ি...

তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি
১৬ সেপ্টেম্বর ২০২৬

তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি

জরাজীর্ণ তালাবদ্ধ গেট দেখেই বুঝা যাচ্ছে বহুদিন মানুষের যাতায়াত নেই। জং ধরা তালা আর পরিত্যক্ত পরিবেশ।...

২৮ আঙুল নিয়ে জন্ম নিলো দিনাজপুরের শিশু
১৬ সেপ্টেম্বর ২০২৬

২৮ আঙুল নিয়ে জন্ম নিলো দিনাজপুরের শিশু

দিনাজপুরের ফুলবাড়ীতে দুই হাত ও পায়ে মোট ২৮টি আঙুল নিয়ে জন্ম নিয়েছে এক শিশু। শিশুটির ঠোঁটও কাটা রয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই