গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২২ আগস্ট ২০২৬

মেনু

খুলনায় মরা গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা অপসারণ

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫০ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৪৪ এএম ২০২৬
খুলনায় মরা গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা অপসারণ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

দীর্ঘদিন পর খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গাওঘরা বাজারে মানুষের জানমালের নিরাপত্তায় দুটি মরা শিরীষগাছের ঝুঁকিপূর্ণ ডালপালা অপসারণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় শনিবার (২২ আগস্ট) এ কাজ সম্পন্ন হয়।

জানা গেছে, গাওঘরা বাজারে স্বাস্থ্যকেন্দ্রের সীমানায় সড়কের পাশে থাকা দুটি শিরীষগাছ কয়েক বছর আগে মারা যায়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও আইনগত জটিলতায় গাছ দুটি অপসারণ করা সম্ভব হয়নি। এরই মধ্যে শুকনো ডালপালা ভেঙে পথচারী, যানবাহনের চালক ও স্থানীয় বাসিন্দারা বারবার দুর্ঘটনার শিকার হচ্ছিলেন। কয়েকজনের ওপর ডাল ভেঙে পড়ে তাঁরা আহতও হয়েছেন। এ ছাড়া যানবাহনের ওপর ডাল পড়ে ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে।

চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে শুকনো ডালপালা নরম হয়ে যাওয়ায় ঝুঁকি আরও বেড়ে যায়। এতে মরা গাছ দুটি স্থানীয় মানুষের জানমালের জন্য বড় ধরনের হুমকি হয়ে ওঠে।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকালে সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসকে জাকির হোসেন সরেজমিনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করেন। পরে ওই দিন দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. অহিদুজ্জান ও আরএমও ডা. রাহুল মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি এসএম ফরিদ রানা, রাজনৈতিক ব্যক্তিত্ব মো. সাইদুর বিশ্বাস সাইদ, ব্যবসায়ী প্রতিনিধি আসাদুল বিশ্বাস, মো. সাইফুল ইসলাম সরদার, সিরাজুল ইসলাম, সুশীল সমাজের প্রতিনিধি মো. অহিদ বিশ্বাস, মিজানুর রহমান, পলাশ মোল্লা, মোস্তাক গাজীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় স্থানীয়রা মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে দ্রুত ঝুঁকিপূর্ণ ডালপালা অপসারণের দাবি জানান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আইনগত জটিলতার বিষয়টি তুলে ধরে বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ায় গাছ অপসারণ করতে দীর্ঘ সময় লাগতে পারে। তবে মূলগাছ অক্ষত রেখে মানুষের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ডালপালা অপসারণে জনপ্রতিনিধিরা উদ্যোগ নিলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এর পরিপ্রেক্ষিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় শনিবার ঝুঁকিপূর্ণ ডালপালা অপসারণ করা হয়।

সুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম ফরিদ রানা বলেন, কয়েক বছর আগে গাছ দুটি মারা যাওয়ায় শুকনো ডালপালা বৃষ্টির পানিতে নরম হয়ে মানুষের জানমালের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। স্থানীয়দের সহযোগিতায় সেই ঝুঁকি দূর করতে ডালপালা অপসারণ করা হয়েছে। এ কাজে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বাজারের ব্যবসায়ী ও সমাজকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

গাওঘরা বাজারের ব্যবসায়ী মো. সাইদুর রহমান বিশ্বাস সাইদ বলেন, মরা গাছ দুটির ডালপালা ভেঙে পড়ে অনেক মানুষ আহত হয়েছেন। দীর্ঘদিন পর হলেও সবার সহযোগিতায় ডালপালা অপসারণ করায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এখন জানমালের ক্ষয়ক্ষতির ঝুঁকি থেকে রক্ষা পেলেন।
সানা/আপ্র/২২/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিদেশে শ্রমবাজারে স্বচ্ছতা চান বাগেরহাটের উদ্যোক্তা
২২ আগস্ট ২০২৬

বিদেশে শ্রমবাজারে স্বচ্ছতা চান বাগেরহাটের উদ্যোক্তা

বিদেশে কর্মসংস্থানের সুযোগ সহজ করা, দক্ষ ও অদক্ষ শ্রমিকদের কম খরচে বিদেশে পাঠানো এবং প্রবাসী শ্রমিকদ...

৭০০ ফলন্ত কলাগাছ কেটে কৃষকের সর্বনাশ
২২ আগস্ট ২০২৬

৭০০ ফলন্ত কলাগাছ কেটে কৃষকের সর্বনাশ

এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলায় এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির ৭০০টি ফলন্ত কলা...

তেলবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত
২২ আগস্ট ২০২৬

তেলবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত

সিলেট সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ...

গোয়ালন্দে চা দোকানদারকে কুপিয়ে গলা কেটে হত্যা
২২ আগস্ট ২০২৬

গোয়ালন্দে চা দোকানদারকে কুপিয়ে গলা কেটে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ফারুক শেখ (৪৫) নামে এক চা দোকানদারকে কুপিয়ে, গলা কেটে ও হাত বিচ্ছিন্ন করে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই