গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গীতে হানি ট্র্যাপে যুবক জিম্মি, দুই নারীসহ সংঘবদ্ধ চক্রের তিন সদস্য গ্রেফতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৯ জুন ২০২৬ | আপডেট: ১৫:১৯ এএম ২০২৬
টঙ্গীতে হানি ট্র্যাপে যুবক জিম্মি, দুই নারীসহ সংঘবদ্ধ চক্রের তিন সদস্য গ্রেফতার
ছবি

ছবি প্রতিনিধি

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে এক যুবককে জিম্মি করে মারধর, টাকা আদায় ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, টঙ্গী পশ্চিম থানার মামলা নম্বর-৩২, তারিখ ১৮ জুন ২০২৬ অনুযায়ী, গত ১৬ জুন টঙ্গী পশ্চিম থানার মুদাফা এলাকার কনসেপ্ট গার্মেন্টস-সংলগ্ন একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় ভুক্তভোগী সালেহীন মিয়া (২৮) ও তার বন্ধু টিটু মিয়াকে চক্রের এক নারী সদস্য প্রলোভন দেখিয়ে ডেকে নেয়।

অভিযোগে বলা হয়েছে, সেখানে পৌঁছানোর পর সংঘবদ্ধ চক্রের সদস্যরা তাদের একটি কক্ষে আটকে রেখে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে টাকা দাবি করে। একপর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে নগদ ৭৬ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয় তারা।

এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় দণ্ডবিধির ৩৬৫, ৩২৪, ৩৮৫ ও ৩৮৬ ধারায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে নেমে উপপরিদর্শক (নিরস্ত্র) এস এম মেহেদী হাসান তথ্যপ্রযুক্তির সহায়তা এবং সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত পাঁচ সদস্যের হানি ট্র্যাপ চক্রের মধ্যে দুই নারী ও এক পুরুষ সদস্যকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের সদস্য। এর আগে তারা একই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলেও ধারণা করা হচ্ছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
সানা/আপ্র/১৯/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ঘটনায় ৪ জন গ্রেফতার
২৬ সেপ্টেম্বর ২০২৬

মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ঘটনায় ৪ জন গ্রেফতার

রাজধানীর মিরপুর ১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুট...

দুই সন্তানের সামনে ধর্ষণ করায় গাড়ির নিচে ঝাঁপ দিলেন মায়ের আত্মহত্যা চেষ্টা
২৪ সেপ্টেম্বর ২০২৬

দুই সন্তানের সামনে ধর্ষণ করায় গাড়ির নিচে ঝাঁপ দিলেন মায়ের আত্মহত্যা চেষ্টা

গাজীপুরের শ্রীপুরে ফুটপাত থেকে তুলে নিয়ে দুই সন্তানের সামনে এক নারীকে (২৭) ধর্ষণের অভিযোগ উঠেছে পান...

আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়: দুদক
১৫ সেপ্টেম্বর ২০২৬

আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়: দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূ...

কেরাণীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে গুলি করে হত্যা
১৫ সেপ্টেম্বর ২০২৬

কেরাণীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে গুলি করে হত্যা

ঢাকার কেরাণীগঞ্জে পূর্বশত্রুতার জেরে ফরহাদ হোসেন নামে ২৫ বছর বয়সী এক যুবককে দিবালোকে কুপিয়ে ও গুলি ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই