গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শাহনেওয়াজ কবির ইমনের দুটি বৈশাখী কবিতা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:৫৭ এএম ২০২৬
শাহনেওয়াজ কবির ইমনের দুটি বৈশাখী কবিতা
ছবি

ছবি সংগৃহীত


শুভ নববর্ষ
আসিছে নতুন দিন
নব দরশনে;
আরো প্রিয় করে পাওয়া
চির প্রিয়জনে।

আদি নাই অন্ত নাই
নাহি কোনো শেষ;
আনন্দে মাতিল সবাই, 
বৃদ্ধ-যুবা, দেশ।

এসেছে নতুন বছর
এলো যে সুদিন;
শুভ হোক তোমাদের
নববর্ষের দিন।

 

বৈশাখ, উৎসব ও প্রেম
কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে, 
তছনছ করে দাও শুষ্ক হৃদয়টাকে।
আর চৌচির করা ফাটল গলে;
বের করে দাও সমস্ত নীল কষ্টকে।

চৈত্রের খরতাপে শুষ্ক জমিনে,
এক পশলা বৃষ্টির ছোঁয়া দিও দিনান্তে।
হদয়ের তোলপাড় করা ঝড়ে,
উড়িয়ে দিও বেদনার অতীত কালশিটে।

বৈশাখী মেঘ হয়ে হঠাৎ এসে,
জাগাও পুরোনো ভালোবাসার যত রঙ।
যেন ক্লান্ত-শ্রান্ত মনে আসে-
অমিত প্রেমের লাবণ্য, আহ্লাদী ঢং।

উত্তপ্ত রবির ঝাঁঝালো বাতাসে;
উড়ে যাক সুরভীর সবুজ সে ওড়না।
বৃষ্টি ঝরুক পোড়া চোখ বেয়ে;
ভেসে যাক শহরের সমস্ত নোংরা।

বৈশাখ আসুক জীর্ণতা মুছে দিতে,
মুখোশের আড়ালে গুপ্ত স্বরূপ প্রকাশে।
নির্মল করো, নির্মল করো নিজেকে,
বাঙালির প্রিয় আজি আনন্দ উৎসবে।

কেএমএএ/আ/প্র/১০/০৪/২০২৬

সংশ্লিষ্ট খবর

শ্রীকৃষ্ণের জন্মদিনে শুনি ধর্মবাণী
০৫ সেপ্টেম্বর ২০২৬

শ্রীকৃষ্ণের জন্মদিনে শুনি ধর্মবাণী

কবিতা--------------

তরুণ লেখকদের খোঁজে ইউআইইউতে বিশেষ কর্মশালা
০৫ সেপ্টেম্বর ২০২৬

তরুণ লেখকদের খোঁজে ইউআইইউতে বিশেষ কর্মশালা

তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তার বিকাশ, গবেষণা ও সমসাময়িক মাধ্যমে লেখালেখির কলাকৌশল নিয়ে ইউনাইটেড ইন্ট...

লেখক পরিচয়ে বেঁচে থাকা আরো কঠিন: মঞ্জু সরকার
০৫ সেপ্টেম্বর ২০২৬

লেখক পরিচয়ে বেঁচে থাকা আরো কঠিন: মঞ্জু সরকার

কথাসাহিত্যিক মঞ্জু সরকারের ৭৩তম জন্মদিন উপলক্ষে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজন করা হয় গ্...

দেশমাতৃকার শৃঙ্খলমুক্তিতে কাজী নজরুল হয়েছেন মহাবিদ্রোহী
২৮ আগস্ট ২০২৬

দেশমাতৃকার শৃঙ্খলমুক্তিতে কাজী নজরুল হয়েছেন মহাবিদ্রোহী

৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই