গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

এবার ওয়ানডেতে রাশিদের ৬ উইকেট

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৬ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:১৬ এএম ২০২৬
এবার ওয়ানডেতে রাশিদের ৬ উইকেট
ছবি

ছবি সংগৃহীত

 রাশিদ খানের গুগলি বুঝতেই পারলেন না এগারো নম্বর ব্যাটসম্যান বায়রন ম্যাকডোনাফ। বলটি স্পিন করে ভেতরে ঢুকে আঘাত হানল মিডল ও লেগ স্টাম্পে। 

 

এক বল আগেই পূর্ণ হয়ে যায় আফগান তারকার পাঁচ উইকেট। ম্যাচ শেষ করে দিলেন তিনি আরেকটি উইকেট নিয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার ৭.৪ ওভারে ৩৪ রানে ৬ উইকেট নেন রাশিদ। 

তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং এটি। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট এই লেগ স্পিনারের সেরা বোলিং। গত রোববার ওভালে দা হান্ড্রেড টুর্নামেন্টে এমআই লন্ডনের হয়ে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বিপক্ষে ২০ বল করে ১৭ রানে ৫ উইকেট শিকার করেন রাশিদ। 

সাড়ে চার বছর আর ২৪৬ ম্যাচ পর টি-টোয়েন্টিতে তার ৫ উইকেট ছিল সেটি। ১০০ বলের ক্রিকেট আসর হলেও দা হান্ড্রেডকে আনুষ্ঠানিক রেকর্ডে টি-টোয়েন্টি হিসেবে বিবেচনা করা হয়। চার দিন পর সংস্করণ বদলে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে তিনি নিলেন ৬ উইকেট।


ওয়ানডেতে এই নিয়ে মোট তিনবার ৬ বা এর বেশি উইকেট নিলেন রাশিদ।

 তার চেয়ে বেশিবার এই নজির আছে শুধু পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনিসের (ছয় বার)। এই সংস্করণে সব মিলিয়ে ১১৩ ইনিংসে রাশিদ ৫ উইকেটের স্বাদ পেলেন মোট সাত বার। 

সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার রেকর্ডের তালিকায় এখন গ্লেন ম্যাকগ্রার সঙ্গে যৌথভাবে পাঁচে আছেন তিনি। তবে অস্ট্রেলিয়ান গ্রেট সাত বার ৫ উইকেট নেন ২৪৮ ইনিংসে। 

লাসিথ মালিঙ্গা এই স্বাদ পেয়েছেন আট বার, শাহিদ আফ্রিদি, ব্রেট লি ও মিচেল স্টার্ক ৯ বার করে। মুত্তাইয়া মুরালিদারান পেয়েছেন ১০ বার। ১৩ বার ৫ উইকেট শিকার করে চূড়ায় ওয়াকার ইউনিস।


ব্রেডিতে রাশিদের অসাধারণ বোলিংয়ের দিনে বড় জয় পেয়েছে আফগানিস্তান। ২৯৯ রানের পুঁজি গড়ে ৯২ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে তারা। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। 

আফগানদের তিনশ ছোঁয়া পুঁজি এনে দিতে অগ্রণী ভূমিকা রাখেন ইব্রাহিম জাদরান। আট চার ও দুই ছক্কায় ৯৭ বলে ৮৪ রানের ইনিংস খেলেন এই ওপেনার। তবে ম্যাচ সেরার পুরস্কার জেতেন রাশিদই। 

ইনিংসের পঞ্চদশ আর নিজের দ্বিতীয় ওভারে অ্যান্ডি বালবার্নিকে ফিরিয়ে শিকার ধরা শুরু করেন রাশিদ। পরের ওভারে তিনি বিদায় করেন হ্যারি টেক্টরকে। প্রথম স্পেলে ৫ ওভারে ২৩ রানে তার শিকার ছিল ওই দুটি উইকেট। ৩০তম ওভারে বোলিংয়ে ফেরানো তাকে। আইরিশদের স্কোর তখন ৫ উইকেটে ১৯৩। 

 

এবার প্রথম দুই ওভারে বেন কালিৎজ ও কার্টিস ক্যাম্ফারকে বোল্ড করে দেন তিনি। পরের ওভারে জেয় মুন্ড্রাকে ফিরিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট, এক বল পর ম্যাকডোনাফের উইকেট নিয়ে খেলা শেষ করে দেন ২৭ বছর বয়সী তারকা। ৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২০৭ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

ডিসি/আপ্র/০৮/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি
০৬ অক্টোবর ২০২৬

‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি

রোজারিওর ছোট্ট শহর থেকে শুরু। এরপর ফুটবলকে সঙ্গী করে পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। একসময় যে ছেলেটি স্বপ্ন দ...

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি
০৬ অক্টোবর ২০২৬

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি

আত্মবিশ্বাসী শুরু করেও পিছিয়ে পড়ল তুরস্ক। দ্বিতীয়ার্ধে সমতা টেনে প্রথম পয়েন্ট পাওয়ার আশা জাগাল তারা।...

ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটের ৪ গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স
০৬ অক্টোবর ২০২৬

ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটের ৪ গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স

ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখাল ফ্রান্স। তবে আচমকা গোল করে এগিয়ে গেল বেলজিয়াম। জাগাল ফরাসিদের বিপক্ষে...

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক
০৬ অক্টোবর ২০২৬

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেতানো অধিনায়ক হারমানপ্রীত কৌর পদত্যাগ করেছেন। তিন ফর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই