গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটের ৪ গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩ পিএম, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৪০ এএম ২০২৬
ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটের ৪ গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স
ছবি

ছবি সংগৃহীত

ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখাল ফ্রান্স। তবে আচমকা গোল করে এগিয়ে গেল বেলজিয়াম। জাগাল ফরাসিদের বিপক্ষে প্রতিযোগিতামূলক ফুটবলে সাড়ে চার দশকের জয়খরা কাটানোর আশাও। কিন্তু শেষ দিকে পাল্টে গেল চিত্র। 

 

১৪ মিনিটে চার গোল করে দারুণ জয় তুলে নিল জিনেদিন জিদানের দল। ঘরের মাঠে সোমবার রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ৭৬তম মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল ফ্রান্স, শেষ পর্যন্ত তারা জিতেছে ৪-১ গোলে। জয়ীদের সবকটি গোল করেছেন তিন বদলি খেলোয়াড় মিলে। দদি লুকেবাকিওর গোলে পিছিয়ে পড়া ফ্রান্সকে সমতায় ফেরান দেজিরে দুয়ে। 

একটু পরই দলকে এগিয়ে নেন রায়ান শের্কি। আর শেষ সময়ে জোড়া গোল করেন মাইকেল ওলিসে। ম্যাচে প্রায় ৬৬ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২৩ শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারে ফ্রান্স। বেলজিয়ামের পাঁচ শটের দুটি লক্ষ্যে ছিল। 

আসরে প্রথম দুই ম্যাচে জয়ের পর ইতালির সঙ্গে ১-১ ড্র করে ফ্রান্স। এখন জয়ের পথে ফিরেই তারা চলতি আন্তর্জাতিক বিরতি শেষ করল এবং চার ম্যাচের মধ্যে এই প্রথম কোনোটিতে একাধিক গোল করতে পারল। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স।


একই সময়ে গ্রুপের আরেক ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারিয়ে, ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ইতালি। 

৬ পয়েন্ট নিয়ে তিনে বেলজিয়াম। তুর্কিরা হেরেছে চার ম্যাচেই। হলুদ কার্ডের খাঁড়ায় ফ্রান্সের বিপক্ষে অধিনায়ক ইউরি টিলেমান্স ও মাঝমাঠের তারকা কেভিন ডে ব্রুইনাকে পায়নি বেলজিয়াম। দশম মিনিটে প্রথম কোনো শট লক্ষ্যে রাখতে পারে বেলজিয়াম। 

রোমেলু লুকাকুর ওই প্রচেষ্টা ঠেকিয়ে দেন ফ্রান্স গোলরক্ষক। পাঁচ মিনিট পর প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ফ্রান্স। মানু কোনের পাস ধরে বাহডলে বাহকোলার চিপ শট ব্যর্থ করে দেন বেলজিয়ামের অভিষিক্ত গোলরক্ষক মার্টেন ভ্যানডাভোর্ট। ৩৫তম মিনিটে এগিয়ে যায় বেলজিয়াম। 

নিজেদের অর্ধ থেকে চমৎকার থ্রু বল বাড়ান রোমেও লাভিয়া, আর অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সের বাইরে থেকে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন লুকেবাকিও। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ভালো একটি সুযোগ পান উসমান দেম্বেলে। তবে ফ্রান্স অধিনায়ক শট লক্ষ্যে রাখতে পারেননি।


৫৮তম মিনিটে দারুণ সেভে জাল অক্ষত ভ্যানডাভোর্ট। কাছ থেকে এস্তেবান লাপোলের প্রচেষ্টা আটকে দেন তিনি। দুই মিনিট পর মাহনেস আকিউস ও দেম্বেলেকে তুলে শের্কি ও ওলিসেকে নামান কোচ। ৬৭তম মিনিটে ওলিসে গোল পেয়েই যাচ্ছিলেন প্রায়। 

বক্সের বাইরে থেকে তার জোরাল শট ঝাঁপিয়ে ঠেকান ভ্যানডাভোর্ট। ৭২তম মিনিটে বাহকোলার জায়গায় দুয়েকে নামান জিদান। মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যে চমৎকার গোলে সমতা ফেরান তিনি। 

লুকা দা কুইয়ার পাস ধরে জায়গা বানিয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন পিএসজি ফরোয়ার্ড। ৮১তম মিনিটে ডান দিক থেকে ওলিসের পাস বক্সে পেয়ে শটে দলকে এগিয়ে নেন শের্কি। গোলরক্ষক বল স্পর্শ করলেও আটকাতে পারেননি। 

আর ৮৮ ও ৯১তম মিনিটে জোড়া গোল করেন ওলিসে। জাতীয় দলের সবশেষ তিন ম্যাচে মোট চার গোল করলেন বায়ার্ন মিউনিখের এই উইঙ্গার।

ডিসি/আপ্র/০৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি
০৬ অক্টোবর ২০২৬

‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি

রোজারিওর ছোট্ট শহর থেকে শুরু। এরপর ফুটবলকে সঙ্গী করে পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। একসময় যে ছেলেটি স্বপ্ন দ...

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি
০৬ অক্টোবর ২০২৬

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি

আত্মবিশ্বাসী শুরু করেও পিছিয়ে পড়ল তুরস্ক। দ্বিতীয়ার্ধে সমতা টেনে প্রথম পয়েন্ট পাওয়ার আশা জাগাল তারা।...

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক
০৬ অক্টোবর ২০২৬

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেতানো অধিনায়ক হারমানপ্রীত কৌর পদত্যাগ করেছেন। তিন ফর...

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে গাঙ্গুলি
০৬ অক্টোবর ২০২৬

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে গাঙ্গুলি

ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলে নির্দিষ্ট দলের দায়িত্বে আগেও দেখা গেছে ‘মহারাজা’খ্যাত সৌরভ গা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে