গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপের আগে নতুন চুক্তি, বিশ্বকাপের পর বিদায়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২২ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:০৯ এএম ২০২৬
বিশ্বকাপের আগে নতুন চুক্তি, বিশ্বকাপের পর বিদায়
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপের আগে নতুন চুক্তি, বিশ্বকাপে নকআউট পর্বে পা রাখা। তার পরও দায়িত্বে টিকতে পারলেন না ভ্লাদিমির পেতকোভিচ। আলজেরিয়ার কোচের দায়িত্ব থেকে বিদায় নিতেই হলো তাকে। 

আলজেরিয়ার ফুটবল ফেডারেশন সোমবার বিবৃতিতে জানায়, “জাতীয় দলের প্রধান কোচ ভ্লাদিমির পেতকোভিচ এবং তার কোচিং স্টাফের সাথে তাদের চুক্তিভিত্তিক সম্পর্ক আজ উভয় পক্ষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে।” 

পারস্পরিক সমঝোতার কথা বলা হলেও আদতে এটিকে একরকম বরখাস্ত করাই বলা চলে।


বসনিয়ান এই কোচ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আলজেরিয়ার দায়িত্ব নেন। এবারের বিশ্বকাপের আগে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয় ২০২৮ পর্যন্ত। 

বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে শুরু করলেও পরে জর্ডানকে হারিয়ে ও অস্ট্রিয়ার সঙ্গে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-৩ গোলে ড্র করে নকআউট পর্বে জায়গা করে নেয় তার দল। 

তবে নকআউটে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয়। ৬২ বছর বয়স এই কোচ ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত ছিলেন সুইজারল্যান্ডেরই দায়িত্বে। আলজেরিয়া আগামী সেপ্টেম্বরে খেলবে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইয়ে।

ডিসি/আপ্র/০৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মাত্র ১৩ বছরেই এশিয়ান গেমসে রেকর্ড চীনা কিশোরীর
২০ সেপ্টেম্বর ২০২৬

মাত্র ১৩ বছরেই এশিয়ান গেমসে রেকর্ড চীনা কিশোরীর

বয়স মাত্র ১৩। অথচ আন্তর্জাতিক সাঁতারে এরই মধ্যে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন চীনের ইউ জিদি। এশ...

শেফালির ঝড়ে বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত
২০ সেপ্টেম্বর ২০২৬

শেফালির ঝড়ে বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত

দুই দলের শক্তি-সামর্থ্য আর সাম্প্রতিক বাস্তবতায় বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ছিল পাহাড়সম। সেই চ্যালেঞ্...

অস্ট্রেলিয়াকে হারানোর নেশা আমারও আছে: ফ্লেমিং
২০ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়াকে হারানোর নেশা আমারও আছে: ফ্লেমিং

ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হ...

এশিয়ান গেমসের প্রথম সোনা জাপানের
২০ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের প্রথম সোনা জাপানের

স্বাগতিক জাপানের জন্য এর চেয়ে দারুণ শুরু আর কী হতে পারে! এশিয়ান গেমসের প্রথম সোনার পদকটিই ঘরে তুলেছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই