গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শেষ ওভারের নাটক পেরিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ০০:০৯ এএম ২০২৬
শেষ ওভারের নাটক পেরিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ছবি

বোলিং-ফিল্ডিংয়ে গড়া হয় দলের জয়ের ভিত -ছবি জিম্বাবুয়ে ক্রিকেট

সহজ জয়ের পথে থাকা ম্যাচ শেষ পর্যন্ত জমে উঠেছিল শেষ ওভারের নাটকীয়তায়। মাত্র পাঁচ বলে প্রয়োজন ছিল চার রান, হাতে ছিল ছয় উইকেট। কিন্তু পরপর দুই বলে দুই ব্যাটসম্যানের বিদায়ে হঠাৎ করেই শঙ্কা তৈরি হয় বাংলাদেশের শিবিরে। শেষ পর্যন্ত শেখ মেহেদি হাসানের দৃঢ়তায় দুই বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। একই সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় টাইগাররা।

বুলাওয়েতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ জয় পায় ৪ উইকেটে। এই সফরে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর টি-টোয়েন্টি সিরিজ জয় কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশকে।

জয়ের ভিত গড়ে দেয় বোলিং ও ফিল্ডিং। প্রথমে ব্যাট করতে নেমে একসময় ১৬০-১৭০ রানের পথে এগোচ্ছিল জিম্বাবুয়ে। কিন্তু শেষ দিকে দুর্দান্ত বোলিং ও চমৎকার ফিল্ডিংয়ে তাদের ১৪৩ রানে আটকে রাখে বাংলাদেশ।

জিম্বাবুয়ের হয়ে ওপেনার ব্রায়ান বেনেট ৩৮ বলে ৪৭ এবং তিন নম্বরে নামা ডিওন মায়ার্স ৫৩ বলে ৭৩ রান করেন। এ দুজন ছাড়া দলের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শেষ পাঁচ ওভারে মাত্র ৩৪ রান তুলতে পারে স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে বল হাতে সাইফউদ্দিন নেন দুটি উইকেট। এছাড়া শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন ও আবদুল গাফফার সাকলাইন একটি করে উইকেট নেন। শেষ ওভারে তাসকিন আহমেদ মাত্র ছয় রান দিয়ে জিম্বাবুয়েকে দেড়শ রানের আগেই থামিয়ে দেন।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই সাইফ হাসান আউট হয়ে ফিরে যান। পাওয়ার প্লেতে মাত্র ৩০ রান তুলতে পারে বাংলাদেশ। এরপর তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন ৫৫ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। পারভেজ ২২ বলে ২৫ রান করে বিদায় নেন।

এরপর তানজিদ হাসান ও ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। দুজনের ৪৪ বলে ৬৩ রানের জুটিতে জয়ের পথ সহজ হয়ে যায়। হৃদয় ১৯ বলে ২৪ রান করে আউট হন। আগের দুই ম্যাচে ভালো করা ইয়াসির আলি করেন ১০ রান।

শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ছয় রান। প্রথম বলে এক রান নেন তানজিদ। পরের বলেই লো ফুল টসে বোল্ড হন মোসাদ্দেক হোসেন। এরপর ছক্কা মারতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন মোহাম্মদ সাইফউদ্দিন।

তিন বলে তখন প্রয়োজন চার রান। ব্র্যাড ইভান্সের পরের বলটি শেখ মেহেদি হাসানের প্যাডে লাগলে এলবিডব্লিউর আবেদন করে জিম্বাবুয়ে। তবে বল করার সময় ফিল্ডারের অবস্থান পরিবর্তনের কারণে আম্পায়ার সেটিকে ডেড বল ঘোষণা করেন। এ সিদ্ধান্ত নিয়ে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ইভান্স ও মেহেদির মধ্যে হয় বাকবিতণ্ডাও।

পরের বলেই অবশ্য সব উত্তেজনার অবসান ঘটান মেহেদি। এক্সট্রা কাভার দিয়ে চার মেরে বাংলাদেশকে জয় এনে দেন তিনি।

পুরো ম্যাচে ব্যাট হাতে অসাধারণ ছিলেন তানজিদ হাসান। ৫৮ বলে চারটি ছক্কায় ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পান তিনি। টানা দুটি অর্ধশতকে সিরিজসেরার পুরস্কারও নিজের করে নেন এই ওপেনার।

এই জয়ের মাধ্যমে ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়ের নেতৃত্বে প্রথম সিরিজ জয় পেল বাংলাদেশ। কঠিন সফরের শেষটা অন্তত জয় দিয়ে রাঙিয়ে দেশে ফেরার সুযোগ পেল টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৪৩/৭
(মায়ার্স ৭৩, বেনেট ৪৭; সাইফউদ্দিন ২/৩৫)

বাংলাদেশ: ১৯.৪ ওভারে ১৪৪/৬
(তানজিদ হাসান ৬৬, হৃদয় ২৪, পারভেজ ২৫; ইভান্স ২/২৬)

ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
সিরিজ: বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: তানজিদ হাসান।
সিরিজসেরা: তানজিদ হাসান।
সানা/আপ্র/২০/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে
০৫ সেপ্টেম্বর ২০২৬

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে

দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ লুইস এনরিকের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়েছে পিএসজি। আগামী ২০৩০ সা...

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা

সাম্প্রতিক সময়ে ফিফা সভাপতির দায়িত্ব নিয়ে চরম বিপদের মুখে থাকলেও জিয়ান্নি ইনফান্তিনো শুরু থেকেই পাশে...

দুই হ্যাটট্রিকের পুরস্কার হিসেবে ইংল্যান্ডের ওয়ানডে দলে ক্রকোম্ব
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই হ্যাটট্রিকের পুরস্কার হিসেবে ইংল্যান্ডের ওয়ানডে দলে ক্রকোম্ব

প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র আট দিনের ব্যবধানে দুটি হ্যাটট্রিক করার পরপরই ইংল্যান্ডের ওয়ানডে দলে ডাক...

এইচপির বোলিং কোচ হচ্ছেন সাবেক পেসার রাসেল
০৫ সেপ্টেম্বর ২০২৬

এইচপির বোলিং কোচ হচ্ছেন সাবেক পেসার রাসেল

জাতীয় দলের সাবেক পেসার সৈয়দ রাসেলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স (এইচপি) বিভাগে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে