সুজাউদ্দৌলা সুজন: জামালপুরের খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাপেলের বিরুদ্ধে প্রকাশিত ‘পরকীয়া কেলেঙ্কারি ও কোটি টাকার সম্পদের পাহাড়’ শিরোনামের প্রতিবেদনকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে প্রতিবাদ জানিয়েছেন তিনি।
এক প্রতিবাদলিপিতে ইশরাত আহমেদ পাপেল বলেন, তাকে সামাজিক ও পেশাগতভাবে হেয় করার উদ্দেশ্যে এসব তথ্য প্রচার করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনের অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই বলেও দাবি করেন তিনি।
তার অভিযোগ, নিজ জেলা ময়মনসিংহের একটি মহল তার কাছে চাঁদা দাবি করে আসছিল। সেই দাবি প্রত্যাখ্যান করায় ওই মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
তিনি প্রকাশিত প্রতিবেদনের তথ্য যাচাই করে সত্যতা নিশ্চিত করার আহ্বান জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সানা/আপ্র/৬/৯/২০২৬