বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম ইউনিটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আসিফ-জাহাঙ্গীর পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) নগরের আন্দরকিল্লায় জামিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আসিফ চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চিকিৎসক এম এম সারওয়ার আলম, চিকিৎসক তাসলিম চৌধুরী, রাইহানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর এবং অ্যাডভোকেট মোহাম্মদ রহিম উদ্দিন চৌধুরী।
নতুন সহসভাপতি মোহাম্মদ আসিফ চৌধুরী বলেন, মানবিক সেবার কার্যক্রম আরো বিস্তৃত করা হবে। রেড ক্রিসেন্টের হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার ওপরও গুরুত্ব দেওয়া হবে।
সানা/আপ্র/৬/৯/২০২৬