গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

মেনু

শেষ মুহূর্তের গোলে রোনালদোকে শূন্য হাতে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:২৮ এএম ২০২৬
শেষ মুহূর্তের গোলে রোনালদোকে শূন্য হাতে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
ছবি

শেষ বিশ্বকাপেই স্বপ্নভঙ্গ ক্রিস্টিয়ানো রোনালদোর -—রয়টার্স

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে শেষবারের মতো মাঠে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু বিদায়টা রাঙানো হলো না পর্তুগিজ মহাতারকার। যোগ করা সময়ের নাটকীয় গোলে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে স্পেন। আর তাতেই বিশ্বকাপ মঞ্চে শেষ হয়ে গেল রোনালদোর বর্ণাঢ্য অধ্যায়।

টেক্সাসের আর্লিংটনে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচটি দীর্ঘ সময় গোলশূন্য ছিল। দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের পর যোগ করা প্রথম মিনিটে বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর পায়ে আসে ম্যাচের একমাত্র গোল। ফেরান তোরেসের বাড়ানো থ্রু পাস ধরে পেনাল্টি বক্সে ঢুকে গোলরক্ষক দিয়োগো কস্তাকে পরাস্ত করেন তিনি। সেই গোলেই নিশ্চিত হয় স্পেনের জয়।

এই জয়ে ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নিল লুইস দে লা ফুয়েন্তের দল।

ম্যাচের শুরু থেকেই দুই দল সতর্ক ফুটবল খেললেও স্পেনই তুলনামূলক বেশি আক্রমণাত্মক ছিল। নবম মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মিকেল ওইয়ারসাবাল। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন তিনি।

এরপর ১৭ মিনিটে লামিন ইয়ামাল ও আলেক্স বায়েনার পরপর দুটি জোরালো প্রচেষ্টা দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা।

অন্যদিকে ১২ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর শক্তিশালী শট এবং প্রথমার্ধের শেষ দিকে তার নেওয়া অ্যাক্রোবেটিক প্রচেষ্টাও রুখে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। বিরতিতে গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে দুই দল।

দ্বিতীয়ার্ধে পর্তুগালের জন্য বড় ধাক্কা আসে ৫৬ মিনিটে। স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে সফলভাবে সামলে রাখা নুনো মেন্দেস চোট পেয়ে মাঠ ছাড়লে তার জায়গায় নামেন নেলসন সেমেদো। পরে কোচ আরও পরিবর্তন এনে রাফায়েল লিয়াও ও দিয়োগো দালতকে মাঠে নামান।

শেষদিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটেই স্পেনের পাল্টা আক্রমণে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলে উল্লাসে মাতে স্পেন, আর স্তব্ধ হয়ে যায় পর্তুগালের শিবির।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য শেষ চেষ্টা চালায় রোনালদোরা। দুইবার স্প্যানিশ রক্ষণে চাপ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোল আর পাওয়া হয়নি।

৪১ বছর বয়সী রোনালদো আগেই ঘোষণা দিয়েছিলেন, এটিই হবে তার শেষ বিশ্বকাপ। সেই বিশ্বকাপ অভিযান শেষ হলো শিরোপার স্বপ্ন অপূর্ণ রেখেই। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে অসংখ্য সাফল্য অর্জন করলেও ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি অধরাই থেকে গেল এই কিংবদন্তির।
এদিকে শেষ আটে ওঠা স্পেন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের।
সানা/আপ্র/৭/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে অশ্রুসিক্ত নেইমার বললেন-এখানেই শেষ
০৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে অশ্রুসিক্ত নেইমার বললেন-এখানেই শেষ

বিশ্বকাপ থেকে ব্রাজিলের শেষ ষোলোতেই বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন তারকা ফরোয়ার্ড নে...

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ
০৬ জুলাই ২০২৬

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

পেসারদের দুর্দান্ত পারফরম্যান্সে দেড়শর আগেই জিম্বাবুয়েকে অলআউট করেছিল বাংলাদেশ। তবে সেই ছোট লক্ষ্যও...

এটাই শেষ বিশ্বকাপ, নিশ্চিত করলেন রোনালদো
০৬ জুলাই ২০২৬

এটাই শেষ বিশ্বকাপ, নিশ্চিত করলেন রোনালদো

স্পেনের বিপক্ষে ম্যাচটিই হবে তার শেষ বিশ্বকাপ-এ কথা নিজেই নিশ্চিত করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়া...

ট্রাম্পের ফোনে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকারের নিষেধাজ্ঞা স্থগিত
০৬ জুলাই ২০২৬

ট্রাম্পের ফোনে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকারের নিষেধাজ্ঞা স্থগিত

বিশ্বকাপের শেষ ষোলোতে নামার আগে যুক্তরাষ্ট্রের জন্য স্বস্তির খবর এসেছে। দলের স্ট্রাইকার ফ্লোরিয়ান বা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রতিহিংসার রাজনীতি নয়, ন্যায়বিচারই অগ্রাধিকার

প্রতিশোধপরায়ণ বা প্রতিহিংসার রাজনীতি নয়, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। আপনি কি মনে করেন, মাননীয় হুইপের এই বক্তব্য মোতাবেক সরকার পরিচালিত হচ্ছে বা হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে