গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মেনু

ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে কেপ ভার্দে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৭ জুন ২০২৬ | আপডেট: ১৭:১৬ এএম ২০২৬
ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে কেপ ভার্দে
ছবি

ছবি সংগৃহীত

প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই ইতিহাস গড়ে ফেলল কেপ ভার্দে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে শেষ ৩২ দলের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপদেশটি। গ্রুপ ‘এইচ’-এ তিন ম্যাচে অপরাজিত থেকে রানার্সআপ হওয়া কেপ ভার্দের সামনে এবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শনিবার (২৭ জুন) হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচটিতে কোনো গোল না হলেও উত্তেজনা, লড়াই আর হিসাব-নিকাশের নাটকীয়তায় কোনো ঘাটতি ছিল না। ম্যাচের আগে কেপ ভার্দের সামনে ছিল ইতিহাস গড়ার সুযোগ, আর সৌদি আরবের জন্য এটি ছিল টুর্নামেন্টে টিকে থাকার শেষ লড়াই। শেষ পর্যন্ত নিজেদের সুসংগঠিত রক্ষণভাগ আর শৃঙ্খলিত ফুটবলের জোরে কাঙ্ক্ষিত ফল তুলে নেয় কেপ ভার্দে।

মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশটি এর আগে বিশ্বকাপে কখনো খেলেনি। কিন্তু প্রথম অংশগ্রহণেই তারা বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে। গ্রুপ পর্বে স্পেনের মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন দলের সঙ্গে গোলশূন্য ড্র করার পর উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে সমতা এনে আলোচনায় আসে কেপ ভার্দে। শেষ ম্যাচেও হার এড়িয়ে তারা নকআউট নিশ্চিত করল।

ম্যাচের শুরু থেকেই দুই দলই বেশ সতর্ক ছিল। চতুর্থ মিনিটেই ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন সৌদি ডিফেন্ডার সৌদ আবদুলহামিদ। প্রথম দিকে বলের নিয়ন্ত্রণ বেশি ছিল কেপ ভার্দের কাছে। তবে ধীরে ধীরে ম্যাচে নিজেদের গুছিয়ে নেয় সৌদি আরব। ১৮ মিনিটে আবদুলহামিদের ক্রস থেকে অধিনায়ক সালেম আল-দাওসারি সুযোগ পেলেও ওয়াগনার পিনার দৃঢ় ব্লকে বিপদ কেটে যায়। ২২ মিনিটে ম্যাচের প্রথম বড় সুযোগ তৈরি করে কেপ ভার্দে। ডান দিক দিয়ে উইলি সেমেদো বক্সে ঢুকে শট নিলেও সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস দারুণভাবে তা রক্ষা করেন।

প্রচণ্ড গরমের কারণে ২৪ মিনিটে খেলা কিছু সময়ের জন্য থামিয়ে হাইড্রেশন ব্রেক দেওয়া হয়। বিরতির পর ৩২ মিনিটে বড় ধাক্কা খায় সৌদি আরব। ডিফেন্ডার হাসান আল-তামবাকতি চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হলে তার পরিবর্তে নামেন আলি লাজামি। প্রথমার্ধের যোগ করা সময়ে সৌদি আরব সবচেয়ে বড় সুযোগটি পায়। সুলতান মান্দাশের নিখুঁত ক্রস থেকে মোহাম্মদ কান্নো হেড নিলেও কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা সহজেই বলটি ধরে ফেলেন।

দ্বিতীয়ার্ধে সৌদি আরব গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও কেপ ভার্দের রক্ষণভাগ ছিল অনড়। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচ। সেই ফলেই তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ হিসেবে নকআউটে ওঠে কেপ ভার্দে।

একই সময়ে অন্য ম্যাচে উরুগুয়ে ও স্পেনের মধ্যকার লড়াইয়ের ফল কেপ ভার্দেকে স্বস্তি দেয়। উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্পেন। এই হারের ফলে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপেরই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো।

গ্রুপ রানার্সআপ হওয়ায় কেপ ভার্দের সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা। শেষ ৩২ দলের নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ শক্তিশালী আর্জেন্টিনা। আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে দুই দল। কাগজে-কলমে আর্জেন্টিনা স্পষ্ট ফেবারিট হলেও স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলগুলোর কাছ থেকে পয়েন্ট কেড়ে নেওয়া কেপ ভার্দে ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে, তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।

এসি/আপ্র/২৭/০৬/২০২৬


 

সংশ্লিষ্ট খবর

ভিসা এজেন্ট ও দালালদের বিষয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
১৭ আগস্ট ২০২৬

ভিসা এজেন্ট ও দালালদের বিষয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

ভারতের ভিসা প্রত্যাশীদের অসাধু ভিসা এজেন্ট ও দালালদের থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার ভারতীয় হ...

মেরু ভালুকের ঘুম ভাঙিয়ে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
১৭ আগস্ট ২০২৬

মেরু ভালুকের ঘুম ভাঙিয়ে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

নরওয়ের সালবার্ড দ্বীপপুঞ্জে ফগহর্ন বাজিয়ে ঘুমন্ত মেরু ভালুককে জাগিয়ে তোলায় এক ব্যক্তিকে ৫০ হাজার ক্র...

দা হান্ড্রেডের নতুন চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার সুপার জায়ান্টস
১৭ আগস্ট ২০২৬

দা হান্ড্রেডের নতুন চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার সুপার জায়ান্টস

শেষ ৫ বলে প্রয়োজন ৩ রান। একদমই সহজ সমীকরণ। কিন্তু বেন স্যান্ডারসনের প্রথম দুই ডেলিভারি ব্যাটেই লাগাত...

অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো
১৭ আগস্ট ২০২৬

অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো

পেশাদার ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে