গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আর্জেন্টিনার শক্তির কথা জানালেন আইমার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:০৯ পিএম, ২২ জুন ২০২৬ | আপডেট: ১৯:৩০ এএম ২০২৬
আর্জেন্টিনার শক্তির কথা জানালেন আইমার
ছবি

আর্জেন্টিনা দলের শক্তির জায়গাগুলো তুলে ধরেছেন দলটির সহকারী কোচ পাবলো আইমার -ছবি রয়টার্স

আর্জেন্টিনা দলের শক্তির জায়গাগুলো তুলে ধরেছেন দলটির সহকারী কোচ পাবলো আইমার। তিনি মনে করেন, আর্জেন্টিনা এখন এমন এক দল, যেখানে অভিজ্ঞতা, তারুণ্য এবং কোচিং দর্শনের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ ইউনিট তৈরি হয়েছে।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে আইমার বলেন, প্রতিপক্ষ কঠিন হবে এবং শারীরিকভাবে শক্তিশালী একটি দলের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। তিনি সতর্ক করে বলেন, অস্ট্রিয়া সাধারণত কঠিন প্রতিরোধ গড়ে তোলে এবং ম্যাচটি সহজ হবে না।

আইমারের মতে, আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হলো দলগত ঐক্য এবং কোচ লিওনেল স্কালোনির তৈরি করা পরিবেশ। তাঁর ভাষায়, স্কালোনি এমন একটি আবহ তৈরি করেছেন যেখানে প্রতিটি খেলোয়াড় নিজেকে নিরাপদ এবং মানসিকভাবে স্বস্তিতে অনুভব করে, যা মাঠের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলে।

তিনি আরো বলেন, স্কালোনির অধীনে দলটি একটি নির্দিষ্ট লক্ষ্যে একসঙ্গে এগিয়ে যাচ্ছে, যা অর্জন করা খুবই কঠিন বিষয়। এই ঐক্যই আর্জেন্টিনাকে আলাদা অবস্থানে নিয়ে গেছে।

২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের প্রসঙ্গ টেনে আইমার বলেন, দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে দলটি নতুন করে আত্মবিশ্বাস পেয়েছে। তার মতে, বর্তমান আর্জেন্টিনা সেই ধারাবাহিকতারই পরিণত রূপ।

আর্জেন্টিনা তাদের গ্রুপ পর্বে আলজেরিয়াকে বড় ব্যবধানে হারিয়ে দারুণভাবে শুরু করেছে। ফলে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি তাদের নকআউট পর্ব নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে দলের তারকা লিওনেল মেসির প্রশংসায়ও পঞ্চমুখ আইমার। তিনি বলেন, মেসি এমন একজন খেলোয়াড়, যিনি শুধু ম্যাচ জেতান না, পুরো দলকে অনুপ্রাণিত করেন।

অন্যদিকে দলের মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টারও মেসির প্রশংসা করে বলেছেন, মেসির খেলা অনুকরণ করা প্রায় অসম্ভব। তাঁর মতে, মেসির কাছ থেকে শেখার বিষয়গুলো মূলত মানসিকতা ও বিনয়, কৌশলগত অনুকরণ নয়।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচকে ঘিরে আর্জেন্টিনা শিবিরে সতর্কতা থাকলেও দলটি আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে। জিতলে নকআউট পর্ব প্রায় নিশ্চিত হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
সানা/আপ্র/২২/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই