গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাকিস্তানকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০১:০৭ পিএম, ২১ জুন ২০২৬ | আপডেট: ২০:৫২ এএম ২০২৬
পাকিস্তানকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
ছবি

দুর্দান্ত ব্যাটিং ও নিয়ন্ত্রিত বোলিংয়ের সমন্বয়ে গুরুত্বপূর্ণ এই জয় তুলে নিয়ে বিশ্বকাপে নতুন মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল -ছবি সংগৃহীত

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। আসরটির ইতিহাসে প্রথমবারের মতো একাধিক ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করেছে নিগার সুলতানার দল। পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান ৮ উইকেটে ১০০ রান করে থেমে যায়।

এক সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের হাতেই। ৭ দশমিক ৩ ওভারে ১ উইকেটে তাদের সংগ্রহ ছিল ৪৯ রান। তবে সেখান থেকেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরবর্তী সময়ে মাত্র ৩৯ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বড় ধস নামে পাকিস্তানের ইনিংসে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন মুনিবা আলী। গুল ফিরোজা করেন ২৩ রান।

বল হাতে বাংলাদেশের জয়ের নায়ক সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তার। মেঘলা ২১ রানে ৩ উইকেট এবং নাহিদা ১৮ রানে ৩ উইকেট শিকার করেন। এ ছাড়া রাবেয়া খান ও রিতু মনি একটি করে উইকেট নেন।

ব্যাট হাতে ম্যাচসেরা হন স্বর্ণা আক্তার। ২২ বলে অপরাজিত ৩৯ রানের কার্যকর ইনিংস খেলে দলের সংগ্রহকে লড়াই করার মতো অবস্থানে নিয়ে যান তিনি। অধিনায়ক নিগার সুলতানা ৩৮ বলে ৩৬ রান করেন। সোবহানা মোস্তারি করেন ১৯ বলে ২২ রান।

দুর্দান্ত ব্যাটিং ও নিয়ন্ত্রিত বোলিংয়ের সমন্বয়ে গুরুত্বপূর্ণ এই জয় তুলে নিয়ে বিশ্বকাপে নতুন মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সানা/আপ্র/২১/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই