গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপের আগে পানামার জালে ব্রাজিলের ৬ গোল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:০৫ পিএম, ০১ জুন ২০২৬ | আপডেট: ১৪:৫১ এএম ২০২৬
বিশ্বকাপের আগে পানামার জালে ব্রাজিলের ৬ গোল
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের শেষ প্রস্তুতি জোরালোভাবে শুরু করেছে ব্রাজিল। রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে দাপুটে ফুটবল খেলে ৬-২ গোলের বড় জয় তুলে নিয়েছে সেলেসাওরা। পুরো ম্যাচে আক্রমণ, পাসিং ও ফিনিশিং সব বিভাগেই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিল ব্রাজিল।

ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। দ্বিতীয় মিনিটেই জালের দেখা পান তিনি। তবে খুব দ্রুতই সমতায় ফেরে পানামা। মাইকেল মুরিলোর ফ্রি-কিক ব্রাজিলের মাথিউস কুনহার গায়ে লেগে ডিফ্লেক্টেড হয়ে আত্মঘাতী গোলে পরিণত হলে স্কোর হয় ১-১।

সমতা ভাঙতে বেশি সময় নেয়নি ব্রাজিল। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো দুর্দান্ত এক শটে দলকে আবারো এগিয়ে দেন। প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে থাকে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে আরো বিধ্বংসী হয়ে ওঠে ব্রাজিল। তরুণ ফরোয়ার্ড রায়ান প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান। এরপর লুকাস পাকেতার শট পানামার কর্দোবার গায়ে লেগে জালে ঢুকে যায়। শেষদিকে পেনাল্টি থেকে গোল করেন ইগর থিয়াগো। আর ম্যাচের শেষ মুহূর্তে দারুণ টার্ন ও ফিনিশিংয়ে ষষ্ঠ গোলটি করেন ডিফেন্ডার দানিলো।

তবে পানামাও একেবারে নিরুত্তর ছিল না। হার্ভে চোখধাঁধানো এক দূরপাল্লার শটে ব্রাজিলের জাল কাঁপিয়ে দলের দ্বিতীয় গোলটি করেন।

পরিসংখ্যানেও ব্রাজিলের আধিপত্য স্পষ্ট ছিল। পুরো ম্যাচে তাদের শট ছিল ১৪টি এবং এক্সপেক্টেড গোলস ছিল ২.২৬। কোচ পুরো স্কোয়াডকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়ে কৌশল ও সমন্বয় ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন।

পানামার বিপক্ষে এই জয়ের পর আগামী ৭ জুন মোহামেদ সালাহর মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপরই শুরু হবে বিশ্বকাপের মূল লড়াই। আগামী ১৪ জুন ‘সি’ গ্রুপে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ২০ জুন হাইতি এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।

এসি/আপ্র/০১/০৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের
০৫ সেপ্টেম্বর ২০২৬

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের

চলতি মৌসুমে শিরোপা ঘরে তোলার বড় চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদের সামনে। শুরুটা ভালো হলেও লা লিগায় নিজেদের চ...

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিজেদের রক্ষণে নিষ্ক্রি...

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্...

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে