গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না’

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:২৪ পিএম, ২১ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:০৩ এএম ২০২৬
‘মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না’
ছবি

ছবি সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়লেও লিওনেল মেসিকে হারানোর আনন্দের মধ্যেও এক ধরনের আক্ষেপ রয়ে গেছে স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সির। বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হওয়া বার্সেলোনা তারকা স্বীকার করেছেন, মেসি তার শৈশবের আদর্শ হওয়ায় তাকে হারতে দেখা তার ভালো লাগেনি।

স্পেন ২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর পর এক সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী এই সেন্টার-ব্যাক বলেন, ‘আমি আগে কখনো মেসিকে সামনে থেকে দেখিনি। ড্রেসিংরুমে যখন তাকে শুভেচ্ছা জানালাম, তখন মনে হচ্ছিল — এটা কি সত্যিই ঘটছে? এরপর অবশ্য মাঠে নেমে শুধু জয়ের দিকেই মনোযোগ দিয়েছি।’

মেসির বিপক্ষে একই মাঠে খেলতে পারাকে নিজের জন্য বিশেষ সম্মান বলেও উল্লেখ করেন কুবার্সি, ‘আমি বলতে পারি, তার সঙ্গে একই মাঠ ভাগাভাগি করা আমার জন্য অসাধারণ এক সৌভাগ্য। আমি খারাপও অনুভব করি, কারণ তিনি আমার আদর্শ এবং তাকে হারতে দেখতে আমার ভালো লাগে না। কিন্তু একই সঙ্গে আমরা জিতেছি, আর সেটাও আমাকে ভীষণ আনন্দ দেয়।’

পুরো বিশ্বকাপজুড়ে আইমেরিক লাপোর্তের সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে স্পেনের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ ছিলেন কুবার্সি। তার ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি জিতে নেন ২০২৬ বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার, যেখানে তিনি নিজেরই সতীর্থ লামিনে ইয়ামালকেও পেছনে ফেলেন।

মেসিকে আদর্শ মানা কুবার্সির এই মন্তব্য ফুটবলপ্রেমীদের কাছে আবা মনে করিয়ে দিলো — প্রতিদ্বন্দ্বিতা যতই তীব্র হোক, কিংবদন্তিদের প্রতি সম্মান কখনোই ম্লান হয় না।

এসি/আপ্র/২১/০৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

আসন্ন এশিয়ান গেমস শেষে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। ম...

সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান
১৫ সেপ্টেম্বর ২০২৬

সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডার...

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন
১৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে অস...

শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড
১৫ সেপ্টেম্বর ২০২৬

শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড

২২ বছর ৪ মাস। ওয়ানডে ক্রিকেটে এত দীর্ঘ সময় আর কেউ খেলেননি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারেতে সি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই