গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টানা বৃষ্টিতে সবজির দামে আগুন, মরিচ ২৪০ টাকা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৩ পিএম, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:০৬ এএম ২০২৬
টানা বৃষ্টিতে সবজির দামে আগুন, মরিচ ২৪০ টাকা
ছবি

ছবি সংগৃহীত

টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে আবারও ঊর্ধ্বমুখী সবজির দাম। সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০০ টাকার ঘর ছাড়িয়েছে। একই সঙ্গে কাঁচা মরিচের দাম বেড়ে প্রতি কেজি ২৪০ টাকায় পৌঁছেছে। এক সপ্তাহের ব্যবধানে বেগুন, শসাসহ বিভিন্ন সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি, করলা ১০০ থেকে ১২০ টাকা, পটল ৮০ টাকা, ঢ্যাঁড়স ১০০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকায়। এক সপ্তাহ আগে ৬০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।

কাঁচা মরিচের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। কয়েক দিন আগেও প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন খুচরা বাজারে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁপের দাম তুলনামূলক কম রয়েছে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। গাজরের দাম ১৬০ টাকা এবং কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকা কেজি।

এ ছাড়া টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি, মিষ্টি কুমড়া প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা, চাল কুমড়া ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকায়।

বিক্রেতাদের ভাষ্য, টানা বৃষ্টিতে অনেক এলাকায় খেত থেকে সবজি সংগ্রহ করা যাচ্ছে না। কোথাও কোথাও সবজির খেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে দাম বেড়েছে।

রাজধানীর এক ক্রেতা বলেন, কয়েক দিন আগেও যে সবজি ৬০ থেকে ৭০ টাকায় কিনেছেন, এখন সেটির দাম ১০০ টাকার কাছাকাছি। বিশেষ করে কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

মোহাম্মদপুর টাউন হল বাজারের এক সবজি বিক্রেতা বলেন, ভারী বৃষ্টির কারণে উৎপাদন ও সরবরাহ—দুই ক্ষেত্রেই সংকট তৈরি হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হয়ে বাজারে সরবরাহ বাড়লে সবজির দাম কমতে পারে। আর বৃষ্টি অব্যাহত থাকলে আগামী কয়েক দিন দাম আ বাড়ার আশঙ্কা রয়েছে।

এসি/আপ্র/২২/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিকাশ, রবি ও বাংলালিংকসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংক চালুর অনুমতি
২৪ সেপ্টেম্বর ২০২৬

বিকাশ, রবি ও বাংলালিংকসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংক চালুর অনুমতি

দেশে নতুন ধারার ব্যাংকিং সেবা চালু করতে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪টি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক স্থ...

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
২৪ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের...

সার ও মসুর ডাল আমদানি নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত
২৪ সেপ্টেম্বর ২০২৬

সার ও মসুর ডাল আমদানি নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত

দেশের বর্ধমান চাহিদা মেটাতে সরকার পৃথক প্রস্তাবে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং ১ লাখ ৫৫ হাজার মেট...

জানুয়ারির পর সর্বোচ্চ, ৮৫ হাজার ডলার ছাড়াল বিটকয়েন
২৩ সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারির পর সর্বোচ্চ, ৮৫ হাজার ডলার ছাড়াল বিটকয়েন

দীর্ঘ মন্দার পর ক্রিপ্টোকারেন্সির বাজারে আবারো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই