গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাকিস্তান সফরে ‘যাবেন না’ কামিন্স, স্টার্ক ও হেইজেলউড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৭ পিএম, ০৭ মে ২০২৬ | আপডেট: ১৮:৩৩ এএম ২০২৬
পাকিস্তান সফরে ‘যাবেন না’ কামিন্স, স্টার্ক ও হেইজেলউড
ছবি

ছবি সংগৃহীত

আইপিএল ফাইনালের আগের দিন শুরু সিরিজ। সূচির এই সংঘর্ষের কারণে পাকিস্তান সফরে নিয়মিতদের কয়েকজনকে পাবে না অস্ট্রেলিয়া। যাদের মধ্যে অভিজ্ঞ পেসত্রয়ী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হেইজেলউডের না খেলা একরকম নিশ্চিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি বৃহস্পতিবার ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

রাওয়ালপিন্ডিতে আগামী ৩০ মে শুরু মাঠের লড়াই। লাহোরে শেষ দুই ম্যাচ হবে ২ ও ৪ জুন। গত জানুয়ারিতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান সফর করে অস্ট্রেলিয়া। তখন তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল। কিন্তু ব্যস্ত সূচির কারণে মে-জুনে সরিয়ে নেওয়া হয় ওয়ানডে সিরিজ। 

পাকিস্তান সিরিজ শেষেই তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। আগামী ৯ জুন ওয়ানডে দিয়ে শুরু হবে মাঠের লড়াই। এবারের আইপিএলের প্রাথমিক পর্ব শেষ আগামী ২৪ মে। 

প্লেঅফ পর্ব শুরু ২৬ মে। আহমেদাবাদে ফাইনাল হবে ৩১ মে। আগামী ২৩ মে পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা হবে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল। ফলে, আইপিএলের প্লেঅফে যারা খেলবেন, তাদের এই সফরে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।


সানরাইজার্স হায়দরাবাদের কামিন্স ও ট্রাভিস হেড, পাঞ্জাব কিংসের কুপার কনোলি ও জেভিয়ার বার্টলেট এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হেইজেলউডের পাকিস্তান সফরে না খেলা প্রায় নিশ্চিত। 

পয়েন্ট টেবিলে শীর্ষ তিনে আছে এই তিন দল। স্টার্কের দিল্লি ক্যাপিটালস সপ্তম স্থানে এবং ক্যামেরন গ্রিনের কলকাতা নাইট রাইডার্সের অবস্থান অষ্টম। সামনের ম্যাচগুলোতে অসাধারণ কিছু করতে পারলে এই দুই দলেরও সম্ভাবনা রয়েছে প্লেঅফে খেলার।


প্লেঅফের দৌড় থেকে ছিটকে পড়ার দুয়ারে আছে লখনৌ সুপার জায়ান্টস। আর এই ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের সহ-অধিনায়ক মিচেল মার্শ ও কিপার-ব্যাটসম্যান জশ ইংলিস। 

 

তাদের তাই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার সম্ভাবনা উজ্জ্বল। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর ধারণা, আইপিএল প্লেঅফ ছাড়াও সামনে ঠাসা সূচির কারণে কামিন্স, হেইজেলউড ও স্টার্ককে পাকিস্তান ও বাংলাদেশ সফরে খেলাবে না অস্ট্রেলিয়া। আগামী ১২ মাসে প্রায় ২০টি (সম্ভবত ২১টি) টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া, যে যাত্রা অগাস্টে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ দিয়ে শুরু হবে। ফলে এই তিনজনকে নির্বাচকরা পুরোপুরি বিশ্রাম দিতে পারেন। 

২০২৩ বিশ্বকাপ জয়ের পর, ওয়ানডে অধিনায়ক কামিন্স অস্ট্রেলিয়ার হয়ে এই সংস্করণে মাত্র দুটি ম্যাচ খেলেছেন। এই সফরগুলোতে না খেললে আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে জার্সি গায়ে দেখা যেতে পারে তাকে। 

হেইজেলউড ও স্টার্ক সবশেষ ওয়ানডে খেলেছেন গত অক্টোবরে, ভারতের বিপক্ষে। 

কামিন্সের মতো তাদেরকেও পরবর্তী ওয়ানডে ম্যাচে দেখা যেতে পারে আগামী সেপ্টেম্বরে।

 

ডিসি/আপ্র/০৭/০৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান
১০ সেপ্টেম্বর ২০২৬

আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদের সামনে দারুণ এক স্বীকৃতির হাতছ...

বড় লিডের পথে ইংল্যান্ড
১০ সেপ্টেম্বর ২০২৬

বড় লিডের পথে ইংল্যান্ড

টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। তৃতীয় এবং শেষ ম্যাচেও পাকিস্তানকে পাত্ত...

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ
১০ সেপ্টেম্বর ২০২৬

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ

 চ্যালেঞ্জার পুলের দারুণ আত্মবিশ্বাস নিয়ে দারুণ লড়াই করলেন আইরিন-শারিকারা। কিন্তু শক্তিশালী জাপ...

আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি
১০ সেপ্টেম্বর ২০২৬

আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি

আসন্ন আসিয়ান কাপকে সামনে রেখে শেষ মুহূর্তের গোছগাছ সারতে গিয়ে নিজের ক্যাম্পের দলে কাটছাঁট করেছেন কোচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে