গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কসবায় সীমান্ত হত্যার ন্যায়বিচার দাবি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪৮ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ১১:২৩ এএম ২০২৬
কসবায় সীমান্ত হত্যার ন্যায়বিচার দাবি
ছবি

মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী কসবা উপজেলা শাখার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন -ছবি আজকের প্রত্যাশা

নাজমুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী কসবা উপজেলা শাখার সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল মঙ্গলবার (১২ মে) দুপুর আড়াইটায়। তবে বিভিন্ন স্থানে সফরের কারণে দেরি হওয়ায় তিনি বিকেল সাড়ে তিনটায় সংবাদ সম্মেলন শুরু করেন।

শুরুতে তিনি উপস্থিত সাংবাদিক, দলীয় নেতাকর্মী ও সমবেত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এখানে সমবেত হয়েছি। কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মো. মুরসালিন (২০) ও নবীর হোসেন (৫৫) প্রাণ হারিয়েছেন। আমরা নিহতদের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছি। তাদের কান্না ও আর্তনাদ আমাদের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে।

তিনি বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং নিরস্ত্র বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে, যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, ভারত সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে এবং দায়ী সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

তিনি আরও বলেন, সীমান্তে এ পর্যন্ত শত শত বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এই রক্তপাত আর চলতে দেওয়া যায় না। সীমান্তে গুলি নয়, শান্তি চাই—এটাই আজ কোটি মানুষের দাবি।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখন আর আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চাই। সীমান্তে ফেলানীর মতো আর কোনো লাশ যেন না ঝুলে থাকে, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।

দেশের স্বার্থ ও মানুষের জীবনের নিরাপত্তার জন্য দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, বিচার না পাওয়া পর্যন্ত এ প্রতিবাদ অব্যাহত থাকবে। এ সময় তিনি সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে তীব্র সমালোচনা করেন।
সানা/আপ্র/১২/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সুনামগঞ্জে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৫ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নিজ বসতঘর থেকে জাতীয় নাগরিক পার্টির এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...

রক্তাক্ত নারী সাহায্য চাইছিলেন, ছবি তুলছিল জনতা
২৪ সেপ্টেম্বর ২০২৬

রক্তাক্ত নারী সাহায্য চাইছিলেন, ছবি তুলছিল জনতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক নারী দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলেও তাকে...

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
২৪ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়...

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা

চট্টগ্রাম জেলা পরিষদ বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারের ঘর নির্মাণ ও পুনর্বাসনে আর্থিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে