গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৮ জুন ২০২৬

মেনু

লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার দুইজন নিহত

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৯ পিএম, ১৩ মে ২০২৬ | আপডেট: ১৫:২২ এএম ২০২৬
লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার দুইজন নিহত
ছবি

ছবি সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় সাতক্ষীরার দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তাদের গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে সদর উপজেলার ভালুকা চাঁদপুর ও আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের পরিবেশ। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী।

নিহতরা হলেন সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২০)। গত সোমবার (১১ মে) লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হন। একই ঘটনায় আরও একজন সিরীয় নাগরিক নিহত হওয়ার তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

বাংলাদেশ দূতাবাস বৈরুত এক শোকবার্তায় নিহত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে। দূতাবাস সূত্রে জানা যায়, স্থানীয় সময় দুপুর প্রায় ১২টার দিকে নিজ আবাসস্থলে অবস্থানকালে বিমান হামলায় তারা প্রাণ হারান। বর্তমানে তাদের মরদেহ নাবাতিহের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল থেকেই নিহত শফিকুল ইসলামের বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও গণমাধ্যমকর্মীরা। পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়। প্রথমদিকে স্থানীয় প্রশাসনের কোনো কর্মকর্তাকে সেখানে দেখা না গেলেও পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে রওনা হয়েছেন বলে জানা যায়।

স্থানীয় বাসিন্দা অরবিন্দ জানান, শফিকুল ইসলামের পরিবার অত্যন্ত দরিদ্র। ঋণ করে তাকে বিদেশে পাঠিয়েছিলেন তার বাবা। এখন সেই বাবা ছেলের মরদেহ ফেরত পেতে আকুতি জানাচ্ছেন। বিদেশ থেকে মরদেহ আনার সামর্থ্যও তাদের নেই বলে সরকারের সহায়তা কামনা করেন তিনি।

নিহত শফিকুল ইসলামের মেয়ে তামান্না আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাদের দুই বোনের কোনো ভাই নেই। পরিবারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে তিনি দ্রুত বাবার মরদেহ দেশে আনার দাবি জানান।

স্ত্রী রুমা খাতুন বলেন, সংসারের সচ্ছলতা ফেরাতে ঋণ করে বিদেশে গিয়েছিলেন তার স্বামী। এখন সেই স্বপ্ন ভেঙে গেছে। তিনি স্বামীর মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য সরকারের কাছে আবেদন জানান।

শফিকুল ইসলামের বাবা আফসার আলী বলেন, সংসারে সুখ ফেরানোর আশায় ঋণ করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। এখন তিনি শেষবারের মতো ছেলের মুখ দেখতে চান এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান।

ভালুকা চাঁদপুর কলেজের অধ্যক্ষ মোবাশ্বের হক জানান, প্রায় ১০ লাখ টাকা ঋণ করে মাত্র তিন মাস আগে বিদেশে গিয়েছিলেন শফিকুল ইসলাম। তার অকাল মৃত্যুতে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে।

অন্যদিকে আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামেও একই শোকের আবহ বিরাজ করছে। নিহত নাহিদুল ইসলামের পরিবার ও স্বজনরাও মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
সানা/আপ্র/১৩/৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

কুড়িগ্রামসহ পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, প্রস্তুত থাকতে নির্দেশ
২৮ জুন ২০২৬

কুড়িগ্রামসহ পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, প্রস্তুত থাকতে নির্দেশ

উজান থেকে নেমে আসা ঢল এবং টানা ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামসহ রংপুর বিভাগের পাঁচ জেলায় স্বল্পমেয়...

সিগারেট খেতে বাধা, নোয়াখালীতে ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি
২৮ জুন ২০২৬

সিগারেট খেতে বাধা, নোয়াখালীতে ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় প্রকাশ্যে সিগারেট খেতে নিষেধ করাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতা-কর্মীদের ও...

বাগেরহাটে ৪১৮ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান
২৭ জুন ২০২৬

বাগেরহাটে ৪১৮ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান

বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও সমমান, এইচএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত...

১২ দফা দাবিতে ওজোপাডিকো কর্মীদের বিক্ষোভ ও মানববন্ধন
২৭ জুন ২০২৬

১২ দফা দাবিতে ওজোপাডিকো কর্মীদের বিক্ষোভ ও মানববন্ধন

কোম্পানির মালিকানায় নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গ্রহণ, অর্গানোগ্রাম সংশোধনের মাধ্যমে স্থায়ী পদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই