গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেনু

আকবর-রিশাদের পারফরম্যান্সে নর্থ জোনের বড় জয়

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৬:২৬ এএম ২০২৬
আকবর-রিশাদের পারফরম্যান্সে নর্থ জোনের বড় জয়
ছবি

ছবি সংগৃহীত

নর্থ জোনের কোচ হান্নান সরকার আগেই বলেছিলেন, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৩০০ রানের ইনিংস দেখা সম্ভব। টুর্নামেন্টের প্রথম দিনেই সেই কথার প্রমাণ মিলল। সোমবার ইস্ট জোনের বিপক্ষে আকবর আলীর দুর্দান্ত সেঞ্চুরিতে ৫০ ওভার ব্যাট করে ৩৩৫ রান তোলে নর্থ জোন। 

বড় সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে ইস্ট জোন গুটিয়ে যায় ২৮১ রানে। ৫৪ রানের এই জয়ে লিটন-শান্ত-আকবরদের নিয়ে গড়া নর্থ জোনের টুর্নামেন্ট শুরু হল দাপটের সঙ্গে। 


নর্থ জোন এমনিতেই জাতীয় দলের তারকায় ঠাসা। দলে ছিলেন তানজিদ হাসান তামিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও নাহিদ রানার মতো তারকারা। তবে তারকাদের ভিড়েও আলো কেড়ে নিলেন আকবর আলী। আকবর যখন উইকেটে নামেন, তখন ১১৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে নর্থ জোন। 

এর আগে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন মিলে ৮২ রানের জুটি গড়েন। ৪৪ বলে ৫৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন তানজিদ। এরপর  লিটন ও তাওহীদ দ্রুত বিদয়া নেন। পঞ্চম উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে আকবর আলী মিলে গড়েন ১২০ রানের গুরুত্বপূর্ণ জুটি। ৬৮ রানের ইনিংস খেলে আউট হন শান্ত। এরপর ইনিংসের প্রায় শেষ পর্যন্ত ব্যাট করে ছুঁয়েছেন সেঞ্চুরি। ৮৭ বলে ৬ ছক্কা আর ৮ চারে ১১১ রান করেছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে আকবরের এটি প্রথম সেঞ্চুরি। 

৯৩তম ম্যাচ খেলতে নেমে সেঞ্চুরির দেখা পেলেন তিনি। এর আগে তার সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৮৯ রানের ইনিংস। দলকে ৩০০ রানে পৌঁছে দেওয়ার পর আউট হন আকবর। এরপর আব্দুল গাফফার সাকলাইন ও শরীফুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৩৫ রানের সংগহে পৌঁছে যায় লিটন-শান্তরা।


ইষ্ট জোনের বোলার সাইফউদ্দিনের উপর সবচেয়ে বড় ঝড়টি যায়। ১০ ওভার বল করে ৯৮ খরচায় তিনি শিকার করেন দুটি উইকেট। তবে সবচেয়ে সফল বোলার ছিলেন খালেদ আহমেদ। ৫২ রানে তার শিকার চারটি উইকেট।  

নর্থ জোনের দেওয়া ৩২৬ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় জাকির হাসানকে(৮)। বড় লক্ষ্যের বিপরীতে খেলতে নেমে যেভাবে শুরুর প্রয়োজন ছিল, সেভাবে শুরু করতে পারেনি পারভেজ-শামীমদের নিয়ে গড়া ইষ্ট জোন। বলার মতো বড় জুটি কেউই করতে পারেননি ইষ্ট জোনের ব্যাটাররা। কেবলমাত্র মুমিনুল হকই ছিলেন আলাদা। 

এক প্রান্তে দাঁড়িয়েই তিনিই কেবল লড়াই করে গেছেন। কিন্তু যোগ্য সঙ্গীর ওভাবে ৩৩৬ রানের পাহাড়ে চড়া সম্ভব হয়নি। অষ্টম উইকেট হিসেবে আউট হওয়ার আগে ৮৩ রানের ইনিংস খেলেন তিনি। ৮২ বলে ৭ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই ক্রিকেটার। তার ব্যাটে চড়েই নর্থ জোন কোনমতে ২৮৭ রান করতে পারে। মুমিনুল ছাড়াও নাঈম হাসান খেলেন ৩৬ বলে- রানের ইনিংস। 

এর বাইরে ইয়াসির আলী রাব্বি (৪২) ও পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ৩৫ রানের ইনিংস।  নর্থ জোনের লেগ স্পিনার রিশাদ হোসেন ৫৭ রানে নেন চারটি উইকেট। এছাড়া শেখ মেহরাব হোসেন ও নাহিদ রানা প্রত্যেকে নেন দুটি করে উইকেট।

 

ডিসি/আপ্র/২৩/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ম্যারাডোনার মৃত্যু নিয়ে আদালতে চাঞ্চল্যকর তথ্য
১২ আগস্ট ২০২৬

ম্যারাডোনার মৃত্যু নিয়ে আদালতে চাঞ্চল্যকর তথ্য

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তার শরীরে একাধিক সতর্কতামূলক সংকেত দেখা দ...

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
১২ আগস্ট ২০২৬

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

বিয়ে করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নি...

মুস্তাফিজকে ধরে রাখলো ক্যাপিটালস
১১ আগস্ট ২০২৬

মুস্তাফিজকে ধরে রাখলো ক্যাপিটালস

আইএলটি-টোয়েন্টিতে গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মুস্তা...

অভিষেকেই ঐতিহাসিক জয় ফর্টিস এফসির
১১ আগস্ট ২০২৬

অভিষেকেই ঐতিহাসিক জয় ফর্টিস এফসির

এএফসি চ্যালেঞ্জ লিগ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই