গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

অস্ট্রেলিয়া সিরিজের আগে সর্তক ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫৪ পিএম, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:৫৪ এএম ২০২৬
অস্ট্রেলিয়া সিরিজের আগে সর্তক ইংল্যান্ড
ছবি

ছবি সংগ্রহীত

অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতির ঘাটতি রাখতে চাইছে না ইংল্যান্ড। সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ম্যাচটি হবে ৭ নভেম্বর পার্থের ওয়াকা মাঠে। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৩ নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে। এরপর ১৫ নভেম্বর অ্যাডিলেড ওভালে দ্বিতীয় ওয়ানডে এবং ১৮ নভেম্বর হোবার্টের বেলেরিভ ওভালে তৃতীয় ম্যাচ। 

গত অ্যাশেজে অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতি নিয়ে সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। এবার তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলিয়ে ক্রিকেটারদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতে চাইছে তারা। কোচ ব্রেন্ডন ম্যাককালামও আগে বলেছিলেন, বিশ্বকাপের প্রস্তুতির জন্য খেলোয়াড়দের দ্রুত ছন্দে ফেরাতে এমন ম্যাচ প্রয়োজন। 

ওয়ানডে সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। ২১ নভেম্বর মেলবোর্নে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ, শেষ ম্যাচ ২ ডিসেম্বর ক্যানবেরায়।

ডিসি/আপ্র/৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুই হার ও দুই জয় নিয়ে অনূর্ধ্ব-১৭ বাছাই থেকে বিদায় বাংলাদেশের
২১ নভেম্বর ২০২৬

দুই হার ও দুই জয় নিয়ে অনূর্ধ্ব-১৭ বাছাই থেকে বিদায় বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে শেষ ম্যাচেও হারের তিক্ততা নিয়ে বিদায় নিয়েছে বাংলাদেশ। স...

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
১৯ নভেম্বর ২০২৬

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

 টানা ৪৩ ম্যাচ পর হারের স্বাদ পায় স্পেন। গত ১৬ নভেম্বর ৩-২ ব্যবধানে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।...

টানা দুই ম্যাচ জিতে সিরিজ জিতলো ইংল্যান্ড
১৯ নভেম্বর ২০২৬

টানা দুই ম্যাচ জিতে সিরিজ জিতলো ইংল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের শুরুটা ছিল অসাধারণ। অভিষিক্ত মাহলি বিয়ার্ডম্যানের রে...

‘ক্রিকেট মরে যাচ্ছে’, আধুনিক ক্রিকেট নিয়ে ক্ষুব্ধ শোয়েব আখতার
১৯ নভেম্বর ২০২৬

‘ক্রিকেট মরে যাচ্ছে’, আধুনিক ক্রিকেট নিয়ে ক্ষুব্ধ শোয়েব আখতার

ব্যাটারদের আধিপত্য, বোলারদের জন্য নিয়মের পরিবর্তন আর তারকা ক্রিকেটারের অভাবে আধুনিক ক্রিকেটের আকর্ষণ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে