গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

‘২০ বছরে এমন লজ্জিত কখনো হইনি’

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:০১ পিএম, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:০২ এএম ২০২৬
‘২০ বছরে এমন লজ্জিত কখনো হইনি’
ছবি

ছবি সংগৃহীত

উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে ক্রোয়েশিয়া। ৭-০ গোলের হার মেনে নিতে পারছেন না দলটির খেলোয়াড় ও সমর্থক কেউই। ম্যাচে ক্রোয়েশিয়া পাত্তাই পায়নি ইংল্যান্ডের সামনে।

এমন হারের পর লজ্জিত লুকা মদ্রিচ। জাতীয় দলের দুই দশকের ক্যারিয়ারের এমন দিনের অভিজ্ঞতা হয়নি তার।

ক্রোয়েশিয়ার সংবাদমাধ্যম ‘ইনডেক্স’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ শেষে মদ্রিচ বলেন, ‘আমি ২০ বছর ধরে এখানে আছি। বলতে বাধ্য হচ্ছি, কোনো ম্যাচের পর এই প্রথম আমি লজ্জিত বোধ করছি।’

থমাস টুখেলের দল আন্তর্জাতিক ফুটবলের অন্যতম শক্তিশালী দল ক্রোয়েশিয়ার বিপক্ষে কোনো ধরনের ছাড় দেয়নি। আর সেই নির্মমতার সাক্ষী হতে হয়েছে মদ্রিচকেই।

তিনি বলেন, ‘আপনি হারতেই পারেন। তারা আমাদের চেয়ে ভালো দল। কিন্তু এভাবে হেরে নিজেদের সুনাম এভাবে ক্ষতিগ্রস্ত করা... এটা মেনে নেওয়া যায় না। ২০ বছরের মধ্যে এই প্রথম আমি সত্যিই লজ্জিত বোধ করছি।’

ক্রোয়েশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি শুধু ১৪ বছরের কম বয়সী দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এমন ম্যাচের পরও অধিনায়ক হিসেবে নিজের দায় এড়িয়ে যাননি মদ্রিচ।

তিনি বলেন, ‘আমাদের একে অপরকে দোষারোপ করা উচিত নয়। বরং এই কঠিন সময়েও আমাদের একসঙ্গে থাকতে হবে, যেমনটা আমরা সবসময় থেকেছি। এর আগেও আমরা বড় ব্যবধানে হেরেছি। কিন্তু এমন ম্যাচের পর অনুভূতিটা সম্পূর্ণ ভিন্ন। আগে কখনো এভাবে অনুভব করিনি। আমি ক্ষমা চাইছি।’

কঠিন এই আন্তর্জাতিক বিরতির শেষ ম্যাচে মঙ্গলবার স্পেনের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। ৭-০ গোলের এমন বিধ্বংসী হারের পর ঘুরে দাঁড়ানোর জন্য সম্ভবত এই মুহূর্তে স্পেনের মতো প্রতিপক্ষ তারা চাইতো না।

তবে এই ক্রোয়েশিয়া দল বারবারই নিজেদের চরিত্র ও লড়াইয়ের মানসিকতার প্রমাণ দিয়েছে। এবারও তারা ঘুরে দাঁড়িয়ে নিজেদের সামর্থ্য দেখাতে পারে কি না, সেটিই দেখার।

এসি/আপ্র/০৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোল
০৪ অক্টোবর ২০২৬

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোল

বেনিনের বিপক্ষে ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে লিওনেল মেসি শেষবার আর্জেন্টিনার জার্সি পরবেন। তাকে ব...

নাওয়াজের দুর্দান্ত ইনিংসের পরও সোনার পদক ভারতের
০৩ অক্টোবর ২০২৬

নাওয়াজের দুর্দান্ত ইনিংসের পরও সোনার পদক ভারতের

ম্যাচের ভাগ্য ততক্ষণে নির্ধারিত হয়েই গেছে। ৩ বলে ২৮ রান করা তো আর সম্ভব নয়! তার পরও হাসান নাওয়াজের ব...

জমজমাট লড়াইয়ে ফ্রান্স-ইতালির ড্র
০৩ অক্টোবর ২০২৬

জমজমাট লড়াইয়ে ফ্রান্স-ইতালির ড্র

জিনেদিন জিদানের কোচিংয়ে ঘরের মাঠে প্রথম ম্যাচে শুরুর বিবর্ণতা ঝেড়ে চমৎকার খেলল ফ্রান্স। দ্বিতীয়ার্ধে...

ধারাবাহিক ব্যর্থ মোস্তাফিজের ওপরই আস্থা সালাউদ্দিনের
০৩ অক্টোবর ২০২৬

ধারাবাহিক ব্যর্থ মোস্তাফিজের ওপরই আস্থা সালাউদ্দিনের

এশিয়ান গেমসে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জ পদকও জিততে পারেনি বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের বোলি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে