গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বড় লিডের পথে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:০৭ এএম ২০২৬
বড় লিডের পথে ইংল্যান্ড
ছবি

ছবি সংগৃহীত

টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। তৃতীয় এবং শেষ ম্যাচেও পাকিস্তানকে পাত্তা দিচ্ছে না ইংলিশরা। স্বাগতিক দলের ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে বড় লিডের পথেই আছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ৬ উইকেটে ২৯৯ রান করেছে ইংলিশরা। ফলে লিড দাঁড়িয়েছে ১৬৬ রানে।


পাকিস্তানের করা ১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। মাত্র ৩৩ রানের মাথায় তিনটি উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। ১৫ বলে ১১ রান করে আউট হন ওপেনার বেন ডাকেট। জর্ডান কক্সের ব্যাট থেকে আস ৬ বলে ৪ রান। আর আউট হওয়ার আগে দলনেতা জো রুট করেন ১৮ বলে ৮ রান।

চাপে পড়া দলের হাল ধরেন ওপেনার এমিলিও গে ও হ্যারি ব্রুক। চতুর্থ উইকেট জুটিতে এই দুই ব্যাটার মিলে গড়েন ১০৪ রানের জুটি। তাতেই লিড নেওয়া শুরু করে ইংল্যান্ড। দুজনই ফিফটির দেখা পেয়েছেন। কিন্তু কেউই ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। ১১৪ বলে ৬০ রান করেন গে। আর ব্রুক করেন ৯৭ বলে ৭৫ রান।

এদিকে ফিফটির দেখা পেয়েছেন ড্যান লরেন্সও। ৮২ বলে নয়টি চারের সাহায্যে ৬৫ রান করেন তিনি।

 

এদিকে গাস আটকিনসনকে নিয়ে এখনও খেলে যাচ্ছেন জেমি স্মিথ। ফিফটি থেকে ৩ রান দূরে রয়েছেন স্মিথ। আর ১০ বলে ৫ রানে অপরাজিত রয়েছেন আটকিনসন।

এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট পেয়েছেন রাজানুল্লাহ। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলি ও মোহাম্মদ ইমরান।

ডিসি/আপ্র/১০/০৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান
১০ সেপ্টেম্বর ২০২৬

আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদের সামনে দারুণ এক স্বীকৃতির হাতছ...

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ
১০ সেপ্টেম্বর ২০২৬

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ

 চ্যালেঞ্জার পুলের দারুণ আত্মবিশ্বাস নিয়ে দারুণ লড়াই করলেন আইরিন-শারিকারা। কিন্তু শক্তিশালী জাপ...

আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি
১০ সেপ্টেম্বর ২০২৬

আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি

আসন্ন আসিয়ান কাপকে সামনে রেখে শেষ মুহূর্তের গোছগাছ সারতে গিয়ে নিজের ক্যাম্পের দলে কাটছাঁট করেছেন কোচ...

বিদেশ সফরে নতুন মুখের সন্ধান
০৯ সেপ্টেম্বর ২০২৬

বিদেশ সফরে নতুন মুখের সন্ধান

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক চার সফর বাংলাদেশের ক্রিকেটে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। জা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই