গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:১৬ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:০১ এএম ২০২৬
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর গত ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনের সড়কে নামে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’। তবে বাণিজ্যিক যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই গাড়িটির নিরাপত্তা ও অনুমোদন প্রক্রিয়া নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন ফেডারেল নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)। প্রায় এক হাজার সাইবারক্যাবের ক্ষেত্রে টেসলা কীভাবে ফেডারেল মোটর ভেহিকেল সেফটি স্ট্যান্ডার্ডস (এফএমভিএসএস) মেনে চলার স্ব-প্রত্যয়ন করেছে, মূলত তা খতিয়ে দেখছে সংস্থাটি।
স্বয়ংক্রিয় ইলেকট্রিক ট্যাক্সিটির অস্বাভাবিক নকশাই এখন এনএইচটিএসএর তদন্তের কেন্দ্রে। 

 

দুই আসনের সাইবারক্যাবে স্টিয়ারিং হুইল, ব্রেক পেডাল, অ্যাক্সিলারেটর ও সাইড মিররের মতো গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। অথচ যুক্তরাষ্ট্রের প্রচলিত বেশ কিছু নিরাপত্তা মানদণ্ড এমন যানবাহনকে কেন্দ্র করে তৈরি, যেখানে একজন মানবচালক এসব নিয়ন্ত্রণব্যবস্থা ব্যবহার করবেন। টেসলা জানিয়েছে, তারা প্রযোজ্য সব এফএমভিএসএস মেনে গাড়িটির স্ব-প্রত্যয়ন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, যেসব নিরাপত্তা মানদণ্ড মানবচালকের নিয়ন্ত্রণব্যবস্থার ওপর নির্ভরশীল, সেগুলো সাইবারক্যাবের ক্ষেত্রে প্রযোজ্য নয়।


গাড়িটিতে রয়েছে আটটি ক্যামেরাভিত্তিক সেন্সিং ব্যবস্থা, ২১৯ হর্সপাওয়ারের একটি ফ্রন্ট মোটর এবং ৪৮ কিলোওয়াট-আওয়ারের ব্যাটারি। যাত্রীদের জন্য ককপিটে রয়েছে বড় একটি ডিসপ্লে। এতে যাত্রার বিভিন্ন তথ্য দেখার পাশাপাশি বিনোদনের সুবিধাও ব্যবহার করা যায়। 

টেসলার ‘রোবোট্যাক্সি’ অ্যাপের মাধ্যমে যাত্রীরা গাড়ি ডাকতে পারবেন। অ্যাপ থেকেই রাইডের গন্তব্য নির্ধারণ করা যায়। বর্তমানে কোন গাড়িটি পাওয়া যাচ্ছে, তার ভিত্তিতে সাইবারক্যাব বরাদ্দ করা হয়। 

 

সাইবারক্যাবের যাত্রা অবশ্য একেবারে নতুন নয়। টেসলা প্রথমবার গাড়িটির ধারণা প্রকাশ্যে আনে ১০ অক্টোবর ২০২৪ সালে। ওই দিন ক্যালিফোর্নিয়ার বারব্যাঙ্কে আয়োজিত এক অনুষ্ঠানে গাড়িটি উন্মোচন করেন ইলন মাস্ক। 

তখনই স্টিয়ারিং হুইল ও পেডালবিহীন দুই আসনের এই স্বয়ংক্রিয় গাড়ির ২০২৬ সালে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা এবং ৩০ হাজার ডলারের কম দামে বাজারে আনার লক্ষ্য জানায় টেসলা। 

 

পরে মাস্ক দ্রুত রোবোট্যাক্সি নেটওয়ার্ক সম্প্রসারণের উচ্চাভিলাষী পরিকল্পনা তুলে ধরলেও বাস্তবে অগ্রগতি প্রত্যাশার তুলনায় ধীর ছিল। টেসলা ২০২৫ সালের জুনে অস্টিনে মডেল ওয়াই-ভিত্তিক রোবোট্যাক্সি পরিষেবা শুরু করে। পরে টেক্সাস ও ফ্লোরিডার আরও কিছু এলাকায় পরিষেবা বিস্তৃত হয়। 

অবশেষে ৩ সেপ্টেম্বর ২০২৬ অস্টিনে সাইবারক্যাব নিয়ে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক যাত্রা শুরু হয়। তবে দীর্ঘ প্রতীক্ষার পরও সাইবারক্যাবের উদ্বোধন ছিল বেশ নীরব। 

অস্টিনে আয়োজিত সীমিত পরিসরের অনুষ্ঠানে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ছিল না, ছিল না সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও। অনুষ্ঠানে শুধু টেসলার আমন্ত্রিত কয়েকজন ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট নির্মাতা অংশ নেন। বর্তমানে টেক্সাসে ৪৫টি সাইবারক্যাব নিবন্ধিত রয়েছে। এর মধ্যে অস্টিনের নির্দিষ্ট এলাকায় রোবোট্যাক্সি হিসেবে যাত্রী পরিবহন করছে গাড়িগুলো।


এনএইচটিএসএ জানিয়েছে, তদন্ত শুরুর অর্থ এই নয় যে সাইবারক্যাবের পরিষেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সংস্থাটি মূলত টেসলার স্ব-প্রত্যয়ন প্রক্রিয়া এবং এর পেছনে ব্যবহৃত কারিগরি তথ্য যাচাই করছে। 

ফলে অস্টিনের নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে রোবোট্যাক্সি পরিষেবা চালু রেখেছে টেসলা। একই ধরনের পরিস্থিতিতে অ্যামাজনের মালিকানাধীন ‘জুক্স’-এর রোবোট্যাক্সিও নিয়ন্ত্রক সংস্থার পর্যালোচনার মুখে পড়েছিল। 

 

পরে জুক্সকে নির্দিষ্ট নিরাপত্তা মানদণ্ড থেকে ছাড় পেতে আবেদন করতে হয়। তবে টেসলা এখনো এমন কোনো ছাড়ের আবেদন করেনি। এদিকে স্বয়ংক্রিয় যানবাহনের জন্য প্রচলিত নিরাপত্তা বিধিমালা আধুনিকায়নের কাজ চলছে বলে জানিয়েছে এনএইচটিএসএ। 

সংস্থাটি আরও জানায়, স্বয়ংক্রিয় যানবাহনের অগ্রগতিকে সমর্থন করলেও বিদ্যমান নিরাপত্তা আইন মেনে চলা নিশ্চিত করা তাদের দায়িত্ব। ইতোমধ্যে ব্রেক পেডাল, উইন্ডশিল্ড ওয়াইপার, আলো ও রিয়ারভিউ মিররের মতো বিষয় নিয়ে কয়েকটি বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিসি/আপ্র/০৬/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এআই এজেন্টের স্বায়ত্তশাসন নিয়ে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
০৬ সেপ্টেম্বর ২০২৬

এআই এজেন্টের স্বায়ত্তশাসন নিয়ে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রতিনিধি বা এআই এজেন্ট ঘিরে উদ্বেগ বাড়ছে। এসব এজেন্ট নিজে পরিকল্পনা করতে...

স্মার্টফোন থেকে খুলে নেওয়া যাবে ক্যামেরা, নতুন চমক
০৬ সেপ্টেম্বর ২০২৬

স্মার্টফোন থেকে খুলে নেওয়া যাবে ক্যামেরা, নতুন চমক

একঘেয়ে কালো ও আয়তাকার স্মার্টফোনের প্রচলিত নকশা থেকে বেরিয়ে এবার ভিন্নধর্মী একটি ডিভাইস নিয়ে এসেছে ফ...

ম্যাকবুক নিও’র প্রতিদ্বন্দ্বী ল্যাপটপ আনছে লেনোভো
০৬ সেপ্টেম্বর ২০২৬

ম্যাকবুক নিও’র প্রতিদ্বন্দ্বী ল্যাপটপ আনছে লেনোভো

ম্যাকবুক নিও ও ডেল এক্সপিএস ১৩-এর মতো জনপ্রিয় বিভিন্ন ল্যাপটপকে টক্কর দিতে কেবল ৭০০ ডলারে বাজারে আসছ...

ভুলে সন্দেহজনক লিঙ্কে ক্লিক করে ফেললে, যা করবেন
০৬ সেপ্টেম্বর ২০২৬

ভুলে সন্দেহজনক লিঙ্কে ক্লিক করে ফেললে, যা করবেন

অচেনা নম্বর, ই-মেইল কিংবা মেসেজ থেকে আসা কোনো লিঙ্কে ক্লিক করার আগে সতর্ক হওয়া জরুরি। কারণ সাইবার অপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে