গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

রহমত শাহ’র রেকর্ডগড়া সেঞ্চুরিতে আফগানদের সর্বোচ্চ রানতাড়ায় জয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৫ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:৩৯ এএম ২০২৬
রহমত শাহ’র রেকর্ডগড়া সেঞ্চুরিতে আফগানদের সর্বোচ্চ রানতাড়ায় জয়
ছবি

ছবি সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে জিততেই ২০২৭ বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয়েছিল আফগানিস্তানের। বৃষ্টিতে ভেস্তে যাওয়া একটি ম্যাচ বাদে সিরিজজুড়ে দাপট দেখিয়ে তারা ৪-০ ব্যবধানে জিতল। 

অধিনায়ক রহমত শাহ’র রেকর্ডগড়া সেঞ্চুরিতে নিজেদের ওয়ানডে ফরম্যাটের ইতিহাসে আয়ারল্যান্ডের দেওয়া সর্বোচ্চ ২৯৯ রানের লক্ষ্য তাড়ায় ৬ উইকেটে জিতল আফগানিস্তান। 

 

বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে স্বাগতিক আয়ারল্যান্ড ২৯৮ রানের সংগ্রহ দাঁড় করায়। হাশমতউল্লাহ শহিদির পরিবর্তে গত মাসে আফগানিস্তানের ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া রহমত ১৩৩ বলের ইনিংসে ১৩টি চার ও দুটি ছক্কা হাঁকান। যা আফগানিস্তানের ওয়ানডে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড।

 


এই সেঞ্চুরির মাধ্যমে আফগানিস্তানের হয়ে ওয়ানডেতে শতরান করা তৃতীয় অধিনায়ক হলেন রহমত। তার আগে এই কীর্তি ছিল আসগর আফগান ও হাশমতউল্লাহ শহিদির। এর আগে আফগান অধিনায়ক হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ রানের (১০২, প্রতিপক্ষ ভারত) রেকর্ড ছিল শহিদির। 

 

তবে আফগানিস্তানের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখনও ইব্রাহিম জাদরানের দখলে। ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৪৬ বলে ১৭৭ রান করেছিলেন ডানহাতি এই ওপেনার। 

 

এদিকে, আইরিশদের লক্ষ্য তাড়ায় রহমত তৃতীয় উইকেটে সেদিকুল্লাহ অটলের সঙ্গে ২১০ বলে ২০১ রানের দুর্দান্ত জুটি গড়েন। 

 

সেদিকউল্লাহ ১১২ বলে ৯৮ রান করে সেঞ্চুরি থেকে মাত্র দুই রান দূরে থাকতে দুর্ভাগ্যজনকভাবে আউট হন। এর আগে সিরিজের চতুর্থ ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন তিনি। 

 

অটলের বিদায়ে আজমতউল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে আরও ৫৬ রান যোগ করেন রহমত। শেষ পর্যন্ত তার অপরাজিত ১৪৩ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৪৮.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।

ডিসি/আপ্র/১৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ
০৪ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ

এশিয়ান শ্রেষ্ঠত্বের ১৬ দিনের লড়াই শেষ হলো। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল আইচি-নাগোয়া এশিয়ান...

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি
০৪ অক্টোবর ২০২৬

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি

আর স্রেফ একটা ম্যাচ। এরপরেই জাতীয় দলে শেষ হয়ে যাবে লিওনেল মেসির উত্থান-পতনে ভরা নাটকীয় অধ্যায়। সেই ম...

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা
০৪ অক্টোবর ২০২৬

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা

ম্যাচ রেফারির হিসেবে ক্যারিয়ার শুরুর লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের পেসার ক...

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

মাত্র কয়েকদিন আগে ১৭ বছর পূর্ণ হয়েছে কাভান সুলিভানের। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার বেশকিছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে