গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৯ জুলাই ২০২৬

মেনু

দীপ্তি–মুশতাকের কৃতজ্ঞতা: ‘দোয়া চাই সবার’

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৫ পিএম, ১০ জুন ২০২৬ | আপডেট: ১২:২৫ এএম ২০২৬
দীপ্তি–মুশতাকের কৃতজ্ঞতা: ‘দোয়া চাই সবার’
ছবি

ছবি সংগৃহীত

আলোচিত টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে বিয়ের পর শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ড. মুশতাক ইবনে আয়ুব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নবদম্পতির জন্য দোয়া কামনা করেন এবং সবার ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মঙ্গলবার  (৯ জুন) দিবাগত রাত ১২টা ১৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ড. মুশতাক লেখেন, তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—বৈবাহিক জীবনে পদার্পণের সময় স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া অসংখ্য শুভেচ্ছা ও দোয়া তাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, “আপনাদের প্রতিটি বার্তা আমাদের সামনে এগিয়ে যাওয়ার পাথেয়, আমাদের সাহসের উৎস।” একই সঙ্গে তিনি সবাইকে তাদের জন্য নিয়মিত দোয়া করার অনুরোধ জানান।

পোস্টের শেষাংশে ড. মুশতাক উল্লেখ করেন, মানুষের কল্যাণে যৌথভাবে কাজ করার নানা পরিকল্পনা তাদের আরো কাছাকাছি এনেছে। ভবিষ্যতের সেই যাত্রায় সবার সহযোগিতা ও শুভকামনাও কামনা করেন তিনি।

উল্লেখ্য, গত ৫ জুন রাজধানীর একটি রেস্তোরাঁয় ড. মুশতাক ইবনে আয়ুব ও দীপ্তি চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে এই দম্পতিকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়।


এসি/আপ্র/১০/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সংকটের নির্মম প্রতিচ্ছবি—আয়রন মেশিনে ডিম ভাজার চেষ্টা
২৮ জুলাই ২০২৬

গ্যাস সংকটের নির্মম প্রতিচ্ছবি—আয়রন মেশিনে ডিম ভাজার চেষ্টা

রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান গ্যাস সংকটে যখন চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী, তখন মোহাম্মদপুরের শেখের...

একটি ভিডিও থেকে জাগল প্রশ্ন, শিক্ষক কি শুধু শ্রেণিকক্ষের মানুষ?
২৭ জুলাই ২০২৬

একটি ভিডিও থেকে জাগল প্রশ্ন, শিক্ষক কি শুধু শ্রেণিকক্ষের মানুষ?

একজন শিক্ষক। নীল শাড়িতে স্বাভাবিক ভঙ্গিতে হাঁটছেন। পেছনে বাজছে একটি পুরোনো দিনের জনপ্রিয় গান—‘শ্রাবণ...

শেখ হাসিনার সঙ্গে ৪০ বিমান, বক্তব্যে সামাজিক মাধ্যমে ঝড়
১৬ জুলাই ২০২৬

শেখ হাসিনার সঙ্গে ৪০ বিমান, বক্তব্যে সামাজিক মাধ্যমে ঝড়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ৪০টির বেশি বিমান নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপো...

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
০৭ জুলাই ২০২৬

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

টানা দুই দিনের ভারী বৃষ্টিপাতের কারণে পর্যটকদের সুরক্ষায় বান্দরবানের সব পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 4 ঘন্টা আগে