গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রশাসনের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ০০:২৬ পিএম, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ০১:২২ এএম ২০২৬
প্রশাসনের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

বাগেরহাট জেলার সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করার দাবিতে চলা তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি স্থানীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের আশ্বাসে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে এলাকাবাসী, কৃষক, পরিবেশবাদী এবং সামাজিক সংগঠন অ্যাক্টিভিস্টা বাগেরহাটের সদস্যরা অংশ নেন। কর্মসূচির শেষ পর্যায়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

তিনি বলেন, “সরকারি খাল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। দীর্ঘদিন ধরে খাল দখলের কারণে কৃষি, পরিবেশ এবং সাধারণ মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জেলার সব সরকারি খাল পর্যায়ক্রমে দখলমুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

এ সময় জেলা প্রশাসক গোলাম মো. বাতেন আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, “সরকারি খাল দখলমুক্ত করার দাবির সঙ্গে প্রশাসন সম্পূর্ণ একমত। আগামী তিন মাসের মধ্যে জেলার সরকারি খালগুলো পর্যায়ক্রমে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আন্দোলনকারীদের একটি স্মারকলিপি জমা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রশাসন বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসের পর আন্দোলনকারীরা তাৎক্ষণিকভাবে অবস্থান কর্মসূচি সাময়িক স্থগিতের ঘোষণা দেন। তবে তারা সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে আবারো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

আন্দোলনকারীদের অভিযোগ, জেলার সাতফুলের খাল, ইমামবাড়ী খাল, খুন্তাকাটা খাল, মান্দারতলা খাল, রাম বাবুর খাল, বাদুখালীর খাল, পদ্মবিল-আমতলা খাল এবং হোজির খালসহ বিভিন্ন সরকারি খাল দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে। এসব খালে বাঁধ ও পাটা দিয়ে মাছ চাষ করায় স্বাভাবিক জোয়ার-ভাটার প্রবাহ ব্যাহত হচ্ছে। এর ফলে জলাবদ্ধতা বৃদ্ধি, কৃষিকাজে পানির সংকট, নৌযান চলাচলে প্রতিবন্ধকতা এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

আন্দোলনকারীরা আশা প্রকাশ করেন, সংসদ সদস্য ও জেলা প্রশাসকের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়িত হলে জেলার খালগুলো আবারো জনগণের জন্য উন্মুক্ত হবে এবং কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।

পরে প্রধান উপদেষ্টা তারেক রহমানের উদ্দেশে জেলা প্রশাসকের হাতে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপি প্রদান শেষে আন্দোলনকারীরা তাদের চলমান কর্মসূচি আপাতত স্থগিত করেন।
সানা/আপ্র/২৯/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শিশু রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ
২১ সেপ্টেম্বর ২০২৬

শিশু রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ

দিনাজপুর সদর উপজেলার জামতলী বাজার এলাকায় চার বছরের শিশু রাকিবা আক্তার রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযো...

ছাত্রকে ধর্ষণের অভিযোগে সাবেক জামায়াত নেতা গ্রেফতার
২১ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রকে ধর্ষণের অভিযোগে সাবেক জামায়াত নেতা গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন ফরা...

কর্ণফুলী নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ে ঘুরতে এসে কর্ণফুলী নদীতে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ শাহা...

নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১১
২১ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১১

নড়াইলে আদালত এলাকায় অভিযান চালিয়ে ১২টি দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই