গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কর্ণফুলী টানেলে চার রাত এক টিউবে চলবে যানবাহন

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০০:২৮ পিএম, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ০২:২৭ এএম ২০২৬
কর্ণফুলী টানেলে চার রাত এক টিউবে চলবে যানবাহন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

চট্টগ্রাম প্রতিনিধি: কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী চার রাত নিয়ন্ত্রিতভাবে যান চলাচল পরিচালনা করা হবে। এ সময় টানেলের দুই টিউবের মধ্যে যেকোনো একটিতে যানবাহন চলাচল অব্যাহত রাখা হবে এবং অপর টিউবে চলবে রক্ষণাবেক্ষণ কার্যক্রম।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন দিনগত রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় ‘পতেঙ্গা-আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা-পতেঙ্গা’-দুই টিউবের যেকোনো একটিতে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানবাহন চলাচল করবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, যানবাহনের চাপের ওপর নির্ভর করে টানেলের উভয় প্রান্তে যাত্রী ও যানবাহনকে ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে চালকদের ধৈর্য ধারণ, ট্রাফিক নির্দেশনা মেনে চলা এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ কার্যক্রমে সড়ক ব্যবহারকারীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

দেশের প্রথম নদীতল টানেল হিসেবে কর্ণফুলী টানেল চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা প্রান্তকে আনোয়ারা ও দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে যুক্ত করেছে। টানেলটি চালু হওয়ার পর চট্টগ্রাম বন্দর, শিল্পাঞ্চল ও পর্যটন এলাকাগুলোর যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।
সানা/আপ্র/২৯/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কুষ্টিয়ায় বাড়ির ছাদ থেকে বল্লম নিক্ষেপে বৃদ্ধ নিহত
২৬ সেপ্টেম্বর ২০২৬

কুষ্টিয়ায় বাড়ির ছাদ থেকে বল্লম নিক্ষেপে বৃদ্ধ নিহত

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে বাড়ির ছাদ থেকে ছোড়া বল্লম গলায় বিঁধে...

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি

তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করে...

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ম...

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৬

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই