গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৪ পিএম, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৪৮ এএম ২০২৬
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড
ছবি

ছবি সংগৃহীত

শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনতে এবার বড় পদক্ষেপের পথে নিউজিল্যান্ড। অনূর্ধ্ব-১৬ বছর বয়সীদের ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, স্ন্যাপচ্যাটের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ নিয়ে ২৪ আগস্ট ‘অনলাইন সেফটি বিল’ সামনে এনেছে দেশটির সরকার।

সরকারের যুক্তি, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে কিশোর-কিশোরীদের ক্ষতিকর কনটেন্ট, আসক্তিমূলক প্রযুক্তি এবং নানা ধরনের অনলাইন চাপের মুখে পড়তে হচ্ছে। এর প্রভাব পড়ছে তাদের পারিবারিক জীবন, মানসিক স্বাস্থ্য, ঘুম এবং পড়াশোনাতেও। প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন জানিয়েছেন, ১৩ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে প্রতি তিনজনে একজন প্রতিদিন অন্তত পাঁচ ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় কাটায়।

নতুন বিলে মূল দায়িত্ব দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোকে। প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাই করে নিশ্চিত করতে হবে যে তিনি ১৬ বছরের বেশি বয়সি। এজন্য অ্যাকাউন্টে থাকা তথ্য, বয়স অনুমানের প্রযুক্তি, ডিজিটাল আইডি বা সরকারি পরিচয়পত্রের মতো পদ্ধতি ব্যবহার করা হতে পারে।

নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানার প্রস্তাব রয়েছে। সর্বোচ্চ জরিমানা হতে পারে সংস্থার বিশ্বব্যাপী আয়ের ১০ শতাংশ পর্যন্ত। তবে অনূর্ধ্ব-১৬ কোনো শিশু বা তার বাবা-মায়ের ওপর জরিমানার প্রস্তাব রাখা হয়নি।

প্রস্তাবিত নিয়মের আওতায় ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক ও স্ন্যাপচ্যাটের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসতে পারে। তবে সব ধরনের অনলাইন পরিষেবা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং পরিষেবা, অনলাইন গেমিং প্ল্যাটফর্ম এবং কাজ বা তথ্য খোঁজার উদ্দেশ্যে ব্যবহৃত কিছু এআই পরিষেবাকে প্রস্তাবিত কাঠামোর বাইরে রাখা হয়েছে। চ্যাটজিপিটি, জেমিনি ও কোপাইলটের মতো উৎপাদনশীল কাজে ব্যবহৃত এআই পরিষেবাও এই তালিকায় রয়েছে। তবে মানুষের সঙ্গে আবেগগত বা ব্যক্তিগত সম্পর্ক তৈরির জন্য তৈরি এআই কোম্পানিয়নের ক্ষেত্রে আলাদা নিয়ম প্রযোজ্য হতে পারে।

এসি/আপ্র/২৭/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সামাজিক মাধ্যমে দ্রুত আয়ের পথ তৈরি করবেন যেভাবে
০৩ অক্টোবর ২০২৬

সামাজিক মাধ্যমে দ্রুত আয়ের পথ তৈরি করবেন যেভাবে

সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলো। কয়েক ঘণ্টার মধ্যেই লাখো মানুষ সেটি দেখলেন। এরপর শুরু হলো আয়।...

ফেসবুকের ভিডিও দেখে নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী
০২ অক্টোবর ২০২৬

ফেসবুকের ভিডিও দেখে নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী

প্রায় তিন মাস ধরে নিখোঁজ ছিলেন আলেয়া বেগম। আত্মীয়স্বজনের বাড়ি, রেলস্টেশন, বাস টার্মিনাল, মাজার, হাস...

নীতিতে নিষেধ, তবু ১৯ বাংলাদেশি বাহিনীর পেইজে আয়ের সুযোগ দিয়েছে মেটা
০১ অক্টোবর ২০২৬

নীতিতে নিষেধ, তবু ১৯ বাংলাদেশি বাহিনীর পেইজে আয়ের সুযোগ দিয়েছে মেটা

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নিজস্ব নীতিতে সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার পেইজ মনিটাইজেশনের জন্য বিবেচ...

মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা
২৩ আগস্ট ২০২৬

মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

ইসলামি বক্তা হাবিবুর রহমান মিসবাহের দশম স্ত্রী হতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন কনটেন্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে