গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মেনু

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

প্রকাশিত: ০৮:১২ পিএম, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:৪৭ এএম ২০২৬
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা
ছবি

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক সেবনের অভিযোগে ছেলে রহিদুল ইসলামকে (২৫) পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা-মা। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, রহিদুল দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবনে আসক্ত ছিলেন। মাদক সেবনের পর তিনি প্রায়ই বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন। মাদক কেনার টাকার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি এবং স্থানীয়দের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বুধবার দুপুরে স্থানীয় কয়েকজন বাসিন্দা রহিদুলকে মাদক সেবনের সময় আটক করেন। পরে বিষয়টি তার বাবা-মাকে জানানো হয়। পরিবারের সম্মতিতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ রহিদুলকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তারের কার্যালয়ে নিয়ে যায়। সেখানে তার কাছ থেকে চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের পর ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

আদালত মাদক সেবনের অপরাধে রহিদুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

স্থানীয় বাসিন্দা সাজু মিয়া ও রফিকুল ইসলাম বলেন, মাদকাসক্ত হয়ে পড়ায় রহিদুলের আচরণে তার পরিবারসহ এলাকাবাসী অতিষ্ঠ ছিলেন। মাদক কেনার টাকা না পেলে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন।

ফুলবাড়ী থানার ডিউটি অফিসার রোজিনা জানান, আদালতের দণ্ডাদেশের পর বুধবার বিকেলে রহিদুল ইসলামকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার বলেন, পরিবারের সদস্য ও স্থানীয়দের উপস্থিতিতে মাদক সেবনের অপরাধে ওই যুবককে ৫০০ টাকা অর্থদণ্ড ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এসি/আপ্র/২৭/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
২৭ আগস্ট ২০২৬

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ট...

রোগাক্রান্ত গরু গোপনে জবাই, মাংস বিক্রির চেষ্টায় আটক পাঁচ
২৭ আগস্ট ২০২৬

রোগাক্রান্ত গরু গোপনে জবাই, মাংস বিক্রির চেষ্টায় আটক পাঁচ

সাতক্ষীরায় মারাত্মক রোগাক্রান্ত ও পোকাধরা গরু গোপনে জবাই করে সুস্থ গরুর মাংস হিসেবে সাধারণ মানুষের ক...

বদরগঞ্জে লটারির মোটরসাইকেল না দেওয়ায় থানায় অভিযোগ
২৬ আগস্ট ২০২৬

বদরগঞ্জে লটারির মোটরসাইকেল না দেওয়ায় থানায় অভিযোগ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে খোলাহাটি কুটিরশিল্প ও বাণিজ্য মেলা...

মেহেরপুরে প্রেমিকার হাত বিচ্ছিন্ন, আহত বাবা-মা
২৬ আগস্ট ২০২৬

মেহেরপুরে প্রেমিকার হাত বিচ্ছিন্ন, আহত বাবা-মা

এস এ খান শিল্টু: মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে প্রেমিকার ডান হাত কুপিয়ে ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 8 ঘন্টা আগে