গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯ পিএম, ২০ মার্চ ২০২৬ | আপডেট: ২০:০৭ এএম ২০২৬
কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর
ছবি

প্রতীকী ছবি

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।  শুক্রবার সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় আগামীকাল ঈদ উদযাপন করবেন।

এর আগে, বৃহস্পতিবার দেশের কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, নিয়ম অনুযায়ী ২৯ রমজানে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপিত হয়। কিন্তু এদিন চাঁদ দেখা না গেলে রোজা ৩০টি পালন করতে হয় এবং ৩০ রোজার পরদিন ঈদুল ফিতর উদযাপন করা হয়। এজন্য আজ আর চাঁদ দেখা কমিটির বৈঠকের প্রয়োজন হবে না বলে তিনি জানান।

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশে মুসলমানরা এদিন তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করবেন। ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালন করে এখন জামাতে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করছেন। রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাতের প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সানা/এসি/আপ্র/২০/৩/২০২৬
 

 

সংশ্লিষ্ট খবর

সংসার সুখের হয় হালাল উপার্জনে
২৫ সেপ্টেম্বর ২০২৬

সংসার সুখের হয় হালাল উপার্জনে

ইসলাম===

কর্মজীবীদের জন্য ছোট ছোট আমল
১৮ সেপ্টেম্বর ২০২৬

কর্মজীবীদের জন্য ছোট ছোট আমল

ইসলাম===

রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
১৫ সেপ্টেম্বর ২০২৬

রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল

নতুন বছর শুরু হতে আর তিন মাস বাকি। তবে এরমধ্যেই ধর্মপ্রাণ মুসল্লিদের চোখ ২০২৭ সালের ক্যালেন্ডারে। কব...

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা
১১ সেপ্টেম্বর ২০২৬

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা

ইসলাম===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই