গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশের পরিস্থিতি নষ্টের চেষ্টা দেখছেন মির্জা ফখরুল, আবার মাথাচাড়া দিচ্ছে নানা গোষ্ঠী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫২ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ২০:৪৬ এএম ২০২৬
দেশের পরিস্থিতি নষ্টের চেষ্টা দেখছেন মির্জা ফখরুল, আবার মাথাচাড়া দিচ্ছে নানা গোষ্ঠী
ছবি

‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষ্যে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ছবি সংগৃহীত

বিভিন্ন গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা করছে এবং তারা আবার “মাথাচাড়া দিয়ে উঠছে”-এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এসব গোষ্ঠী সমাজে অস্থিরতা তৈরি করতে চাইছে এবং অপপ্রচারের মাধ্যমে পরিস্থিতি ভিন্ন পথে নেওয়ার চেষ্টা চলছে।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “দুর্ভাগ্য বাংলাদেশে আমরা সবসময় সহজে কিছু পাই না। আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা সমস্যা তৈরি করছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “এসব প্রচার-প্রচারণা ও অপপ্রচারের মাধ্যমে সমাজকে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা চলছে। এটিকে সবাইকে মিলেই প্রতিরোধ করতে হবে।”

সংবাদপত্রের কালো দিবসের আলোচনায় ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে সাংবাদিকদের তুলনামূলকভাবে বেশি স্বাধীনতা ছিল এবং দমন-পীড়ন কম হয়েছে। তিনি দাবি করেন, বর্তমান সরকারও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারাবদ্ধ।

তিনি আরো বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং কোনো বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। “বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক দল,”-যোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার কাজ করছে, তবে কিছু মালিকপক্ষ সাংবাদিকদের প্রতি অন্যায় আচরণ করছে এবং অনেক সাংবাদিক চাকরি হারাচ্ছেন বা বেকার হচ্ছেন।

তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় তিনি দেখেছেন আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না।

সভায় তিনি বন্ধ হয়ে যাওয়া কিছু সংবাদমাধ্যম পুনরায় চালুর আহ্বান জানান এবং সাংবাদিকদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজসহ সাংবাদিক নেতারা বক্তব্য দেন।
সানা/আপ্র/১৬/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট
১৫ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট

শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হতে দলীয় মনোনয়ন...

প্রমাণ হলে রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের
১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রমাণ হলে রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিদেশে তার এক টাকাও বিনিয়োগের প্রমাণ ক...

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
১৫ সেপ্টেম্বর ২০২৬

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে যাচ্ছেন কোম্পানিটির ভাইস চেয়ার...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, লাইভে আসছেন আসিফ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, লাইভে আসছেন আসিফ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই