গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৮ পিএম, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ০২:৩৭ এএম ২০২৬
ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ
ছবি

ছবি সংগৃহীত

ট্যাক্স ফ্রি গাড়ি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি সংসদ সদস্যদের জন্য চেয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা -৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

আজ (বুধবার) বিকেলে সংসদ অধিবেশনের ১৯তম দিনের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা জানান হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেছেন, ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না। প্লট সুবিধাটি আমরা নেব না। জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকেন, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছে তাদের একটি গাড়ি ব্যবহার দেওয়া যায় কি না সেটি আমি এই সংসদে আমি জানিয়েছিলাম।

তিনি বলেন, সরকারি মালিকানাধীন একটি গাড়ি যতদিন পর্যন্ত এমপি থাকবেন ঠিক ততদিন ব্যবহার করবেন এবং সেটির জন্য কিন্তু এক্সট্রা খরচও লাগবে না। আমাদের এই সংসদ সদস্যদের ইতিমধ্যে ৭০ হাজার টাকা কিন্তু গাড়ি মেনটেনেন্স করার জন্য দেওয়া হয়। কিন্তু আমাদের গাড়ি নেই।

তিনি আরো বলেন, এখন আমার যে বক্তব্যটা সেটি হচ্ছে গতকালের বক্তব্যে আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি এবং ট্যাক্স ফ্রি যে প্লট এবং গাড়ির যে বিষয়টি রয়েছে সেটি অলরেডি এই সংসদের পুরো হাউজ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা এটি নেবে না। এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেক এমপি সেটির জন্য একটি অনন্য নজির স্থাপন করেছে।

এসি/আপ্র/২২/০৪/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ
০৩ অক্টোবর ২০২৬

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে রয়েছে যেখানে আমরা...

ফাঁসিও হলেও আওয়ামী লীগ করব: সাবিনা তুহিন
৩০ সেপ্টেম্বর ২০২৬

ফাঁসিও হলেও আওয়ামী লীগ করব: সাবিনা তুহিন

রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে হাজির হওয়ার পর প্রিজনভ্যানে তোলার সময় আওয়ামী লীগ করার কারণে ফাঁসি হলেও দল...

মিরপুরে উচ্ছেদে বিস্মিত শফিকুর রহমান, বললেন সম্পৃক্ত করা যেত
৩০ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে উচ্ছেদে বিস্মিত শফিকুর রহমান, বললেন সম্পৃক্ত করা যেত

রাজধানীর মিরপুরে উচ্ছেদ অভিযান কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির...

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্গঠনে ৫০ লাখ টাকা দেবে জামায়াত
২৮ সেপ্টেম্বর ২০২৬

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্গঠনে ৫০ লাখ টাকা দেবে জামায়াত

রাজধানীর মিরপুর-১ নম্বরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বেসরকারি মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে